বাড়িওয়ালার অভিযোগ, ঘরে ধূমপান করেন ভাড়াটেরা। আর ভাড়াটেদের দাবি, ধোঁয়া নয়, তাদের পেটের গ্যাসই নাকি বাড়ির বাতাসের মান খারাপ করছে! এমন অদ্ভুত অভিযোগে বাসা থেকে উচ্ছেদের মুখে পড়েছেন কানাডার এক দম্পতি। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।টরন্টোর বাসিন্দা এসই গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে পরিচিত এই যুগল সমলিঙ্গের সম্পর্কের পাশাপাশি ভৌতিক ও হাস্যরসাত্মক পরিবেশনা করেন। গত ২৯ অক্টোবর শহরের বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানিতে তারা উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়েছেন।...