Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

কানাডার ভিসা জালিয়াতি চক্রে ৫ বাংলাদেশি!

আহমেদ জামিল, কানাডা থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭
কানাডার ভিসা জালিয়াতি চক্রে ৫ বাংলাদেশি!

ভিসা জালিয়াতি ও মিথ্যা তথ্য ব্যবহার করে কানাডায় প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন চক্রের বিরুদ্ধে। কানাডায় ভ্রমণ ভিসা পাইয়ে দেওয়ার নামে সংঘবদ্ধ জালিয়াতির একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। দীর্ঘ তদন্তে উঠে এসেছে ২০৯ বাংলাদেশি নাগরিকের নামে জমা দেওয়া ২৪৩টি ভিসা আবেদনের তথ্য। এসব আবেদনে জাল কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে তিন ধরনের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের চারজন গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হয়েছিলেন। অপর একজন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযুক্ত পাঁচজন হলেন রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া, কাজী নাফিজ আলম এবং মো. রাকিবুল হাসান।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, কানাডায় বসবাসকারী নাগরিকদের আমন্ত্রণকারী হিসেবে দেখিয়ে বাংলাদেশ থেকে লোকজন আনার ব্যবস্থা করা হচ্ছিল। এ জন্য ভিসা আবেদনের সঙ্গে এমন সব নথিপত্র ও তথ্য জমা দেওয়া হয়, যেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে গুরুতর অনিয়মের প্রমাণ পান তদন্তকারীরা। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে সাজানো এসব আবেদনের মাধ্যমে কানাডার অভিবাসন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৩ জুলাই। কুইবেকের মার্সিয়ে এলাকার একটি ব্যক্তিগত বাড়িতে অভিযান চালায় কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। স্থানীয় পুলিশ ও অগ্নিনির্বাপণ বিভাগের প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন। বাড়িটিতে অবস্থানরত ব্যক্তিদের অভিবাসনসংক্রান্ত বৈধতা ও নিয়মকানুন মেনে চলার বিষয়টি যাচাই করতে গিয়ে বেশ কিছু অসংগতি নজরে আসে কর্মকর্তাদের।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে একই বছরের আগস্ট মাসে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। অনুসন্ধান যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে ভিসা আবেদন ঘিরে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ কার্যক্রমের চিত্র। তদন্তকারীরা দেখতে পান, বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের কানাডায় প্রবেশের ব্যবস্থা করতে একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

তদন্তে ২০৯ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়, যাদের নামে মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন জমা পড়েছিল। এসব আবেদনে কানাডীয় নাগরিকদের আমন্ত্রণকারী হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু আবেদনের পক্ষে দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করতে গিয়ে জালিয়াতির অভিযোগের ভিত্তি খুঁজে পান তদন্তকারীরা।

পরবর্তীতে ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিও প্রদেশের চারটি স্থানে তল্লাশি চালানো হয়। আদালতের অনুমোদন নিয়ে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করেন তদন্তকারীরা। উদ্ধার করা তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়টি চিহ্নিত করা হয়।

তদন্তের পরিধি ব্যাপক হওয়ায় সব আবেদন নিয়ে সমানভাবে অনুসন্ধান চালানোর পরিবর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণসংবলিত ৭৯টি ভিসা আবেদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে তিন ধরনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সংঘবদ্ধভাবে বিদেশি নাগরিকদের কানাডায় আনার ব্যবস্থা করা বা তাতে সহায়তার ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য উপস্থাপনে সহায়তা এবং অভিবাসন আইন লঙ্ঘনে অন্যদের প্ররোচিত বা সহযোগিতা করা।

তবে এসব অভিযোগ এখনো আদালতের যাচাইসাপেক্ষ। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের সন্দেহে ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করেছিল কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে একই ধরনের আরও ৫৫টি তদন্ত শুরু হয়েছে।

কানাডার অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনায় অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী জরিমানা, শর্তসাপেক্ষ মুক্তি, কারাদণ্ডসহ বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধের নথিও তৈরি হতে পারে।

এই ঘটনার পর বাংলাদেশিদের আবেদনকারীদের সতর্কভাবে আবেদনে জাল নথি, মিথ্যা আমন্ত্রণপত্র, ভুয়া আর্থিক তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে তাঁর আবেদন ও অভিবাসন-সংক্রান্ত অবস্থার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।

যারা ভিজিট ভিসার জন্য আবেদন করছেন তারা প্রকৃত ও যাচাইযোগ্য আমন্ত্রণপত্র, ব্যাংক স্টেটমেন্ট, চাকরি ও আয়ের নথি জমা দিন। আবেদনপত্রে নিজের ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং কানাডায় থাকার পরিকল্পনা সম্পর্কে সত্য তথ্য সঠিকভাবে দেওয়া প্রয়োজন। সন্দেহজনক বা ভুল তথ্য জমা পড়েছে কি না তা যাচাই করুন। প্রয়োজন হলে কানাডার লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন আইনজীবী বা অনুমোদিত পরামর্শকের সহায়তা নিন।

সূত্র: সিবিএসএ, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি

কানাডাভিসা জালিয়াতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা