Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ উড়োজাহাজ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২১:৪৪
শেয়ার করুন:
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ উড়োজাহাজ

রুশ মিগ-৩১ যুদ্ধবিমান— রয়টার্স

রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেনের সেনারা। এসব বিমান ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাতে ব্যবহৃত হতো। ইউক্রেনের জেনারেল স্টাফ বুধবার এ তথ্য জানিয়েছে।

জেনারেল স্টাফের এই দাবি নিয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যে চালানো সাম্প্রতিক দূরপাল্লার হামলার অংশ হিসেবে মস্কোর পূর্বে নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

জেনারেল স্টাফের দাবি, হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি সু-৩৪ ফাইটার-বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিমানগুলো ‘কিছু সময়ের জন্য’ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

সাম্প্রতিক দিনগুলোয় ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি আলোচিত হামলার পর এ অভিযান চালানো হলো। ওই হামলাগুলোর মধ্যে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে দেশটির আরেকটি জাহাজে হামলার ঘটনা রয়েছে।

গত সপ্তাহে ধারাবাহিক হামলার পর ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুর সড়ক অংশ ধ্বংস করে দেয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে পরিচিত এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে শান্তি উদ্যোগ নেওয়া হলেও লড়াই অব্যাহত রয়েছে।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় নতুন করে হামলা এবং সম্মুখসারির শহরগুলোয় দেশটির ক্রমবর্ধমান আক্রমণের মুখে মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে কিয়েভ।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা এ সপ্তাহে জানিয়েছেন, রাশিয়ার হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাগুলো খুঁজে বের করে ধ্বংস করছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক মাসে এ ধরনের ১৬টি উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানো হয়েছে।

শিল্প খাতের সূত্রগুলো চলতি মাসে জানিয়েছে, ইউক্রেনের নতুন করে শুরু করা ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা ৪৫ শতাংশ কমেছে। কিয়েভ জানিয়েছে, মস্কো রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল ইউক্রেন এ ধরনের হামলা বন্ধ করবে।

ইউক্রেন যুদ্ধরাশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার