Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শান্তি আলোচনার জন্য রাশিয়ায় ট্রাম্পের প্রতিনিধিরা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১
শান্তি আলোচনার জন্য রাশিয়ায় ট্রাম্পের প্রতিনিধিরা

মস্কোতে মার্কিন প্রতিনিধি দল। ছবি: রয়টার্স

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য আবারও মস্কোতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। শান্তি আলোচনা মাঝখানে স্থবির হয়ে পড়ে। আজ শনিবার তারা রাশিয়ার রাজধানীতে পৌঁছান। মস্কো থেকে তারা কিয়েভে যাবেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকফ এবং মেয়ের জামাই কুশনার জানুয়ারির পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন। জানুয়ারির সেই সফরের এক মাস পর ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকে ইউক্রেন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করে আসছেন। ওই বছরের শেষের দিকে পুতিনের-উইটকফের বৈঠকে যোগ দিতে শুরু করেন কুশনার। তবে মার্কিন এই দুই প্রতিনিধি প্রথমবারের মতো কিয়েভ সফরে যাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সফরের সময় রাশিয়ায় কোনো বিমান হামলা চালাবে না কিয়েভ। একই সঙ্গে তিনি পুতিনকেও ইউক্রেনে সাময়িক হামলা বন্ধ রাখার আহ্বান জানান।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কো সফর করার মাত্র কয়েক দিন পর মার্কিন প্রতিনিধিরা যাচ্ছেন। র‍্যাটক্লিফ সেখানে যুদ্ধে মস্কোর সম্ভাবনার এক হতাশাজনক চিত্র তুলে ধরেছিলেন। যুদ্ধ শেষ করতে রুশ কর্মকর্তাদের তাগিদও দিয়েছিলেন।

যুদ্ধ পরিস্থিতি কিছুটা বদলানোর পরই মূলত এই আলোচনা হতে যাচ্ছে। গত এপ্রিল থেকে রাশিয়ার জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান শুরু করে ইউক্রেন। এতে সাধারণ রুশ নাগরিকরা ভুক্তভোগী হচ্ছেন।

অন্যদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে ইউক্রেনজুড়ে আরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে রাশিয়া। এতে কিয়েভের দৈনন্দিন জীবন দিন দিন হয়ে উঠছে আরও ঝুঁকিপূর্ণ। এমনকি শুক্রবার কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদর দপ্তরেও ড্রোন হামলা হয়েছে।

জেট চালিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মতো উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই যুদ্ধের ব্যয়ভার বহনে মারাত্মক আর্থিক চাপে আছে।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট জানান, যেকোনো যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। এই দাবির প্রতি সবসময় জোর দিয়ে আসছে মস্কো। তবে ইউক্রেন তা প্রত্যাখ্যান করেছে।

এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনও বলেছিলেন, মার্কিন মধ্যস্থতা যাই থাকুক না কেন, রাশিয়া ও ইউক্রেনকে আগে নিজেদের মধ্যে চুক্তি করতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধযুক্তরাষ্ট্রশান্তি আলোচনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise