Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

সুইজারল্যান্ডে হলো আলোচনা, কমল তেলের দাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৪২
সুইজারল্যান্ডে হলো আলোচনা, কমল তেলের দাম

প্রতীকী ছবি

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনার পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এর আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বেড়ে গিয়েছিল দাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অয়েলপ্রাইস ডট কমের তথ্য বলছে, সোমবার বাংলাদেশ সময় বেলা সোয়া ৯টার দিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.৪৯ শতাংশ কমে ৭৯.৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময় ডব্লিউটিআই ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে ৭৫.৬৬ ডলারে।

এর আগে যুদ্ধ ফের শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার জেরে বেড়ে গিয়েছিল তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছে গিয়েছিল ৮২.৩০ ডলারে। সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি আলোচনাও হয়ে পড়েছিল অনিশ্চিত। যার প্রভাব পড়েছিল তেলের দামে।


যদিও পরে রবিবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার আলোচনা শুরু হয় যা শেষ হয়েছে সোমবার।

আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এ দফার আলোচনা সম্পন্ন হয়েছে। এতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে ছাড়, জব্দকৃত কিছু সম্পদের মুক্তি এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করতে সক্ষম হয়েছে।

তেলের দামজ্বালানি তেলইরানযুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise