Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ৯ হাজার সদস্যকে হত্যার দাবি নেতানিয়াহুর

মিডল ইস্ট মনিটর
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৬:৪৮
শেয়ার করুন:
হিজবুল্লাহর ৯ হাজার সদস্যকে হত্যার দাবি নেতানিয়াহুর

সংগঠনটির ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে তারা

ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর ৯ হাজার সদস্যকে হত্যা করেছে বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সংগঠনটির ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে তারা। একই সঙ্গে তিনি বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ পরিদর্শনের সময় এসব কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, উত্তর সীমান্তে ইসরায়েল নতুন নিরাপত্তা নীতি বাস্তবায়ন করছে।

তিনি বললেন, ‘লেবাননে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো একটি বাফার জোন প্রতিষ্ঠা করা। এটি উত্তর সীমান্তে আমাদের নিরাপত্তা ধারণায় বড় ধরনের পরিবর্তন এনেছে।’

নেতানিয়াহুর ভাষ্য, এই নিরাপত্তা অঞ্চলের উদ্দেশ্য হলো ইসরায়েল সীমান্তের কাছে কোনো সশস্ত্র গোষ্ঠীকে তৎপর হতে না দেওয়া এবং ভবিষ্যতে হামলার জন্য ব্যবহার করা যেতে পারে—এমন সামরিক অবকাঠামো গড়ে ওঠা ঠেকানো।

তিনি দাবি করেন, ইসরায়েলের সামরিক অভিযানে হিজবুল্লাহর ৯ হাজার সদস্য নিহত হয়েছে এবং সংগঠনটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ৯২ শতাংশ ধ্বংস হয়েছে। তার দাবি অনুযায়ী, বর্তমানে হিজবুল্লাহর হাতে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় মাত্র ৮ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে।

তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। হিজবুল্লাহও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

নেতানিয়াহু আবারও বললেন, ‘হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত আমরা দক্ষিণ লেবানন ছাড়ব না।’

দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র সমর্থিত কাঠামোগত চুক্তি বাস্তবায়নের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই নেতানিয়াহুর এ সফর অনুষ্ঠিত হলো।

হিজবুল্লাহনেতানিয়াহুলেবানন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা