Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সরকার গঠনে নেতানিয়াহুর প্রস্তাব, সরাসরি না বললেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭
শেয়ার করুন:
সরকার গঠনে নেতানিয়াহুর প্রস্তাব, সরাসরি না বললেন আইজেনকট

নির্বাচনের প্রচার ব্যানারে গাদি আইজেনকট ও নেতানিয়াহু। ফাইল ছবি / রয়টার্স

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই আহ্বানকে রাজনৈতিক কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহু জানেন, নির্বাচনে তিনি হেরে গেছেন।

শনিবার প্রকাশ করা এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নেতানিয়াহুর দাবি, এ ধরনের সরকার ইরানের হুমকি চিরতরে দূর করতে পারবে। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলেও অভিযোগ করেছেন তিনি।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘চলুন, কোনো পূর্বশর্ত ছাড়াই এক কক্ষে বসি।’

তবে কয়েক মিনিটের মধ্যেই তার আহ্বান প্রত্যাখ্যান করেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি বলেন, ‘নেতানিয়াহু জানেন, তিনি নির্বাচনে হেরে গেছেন।’

আইজেনকট আরও বলেন, ‘আলোচনা যখন এরই মধ্যে চলছে, তখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

গত সপ্তাহে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আরব নেতৃত্বাধীন দলগুলোর সংসদ সদস্যসহ ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। তবে তিনি তার সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

আরও পড়ুন

আরব ইসরায়েলিদের পক্ষ নিয়ে নেতানিয়াহুকে আইজেনকটের তিরস্কার

১৪ নভেম্বর ২০২৬

আইজেনকটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। নেতানিয়াহুর ৪৬ সমর্থক ভোট দেবেন বিপক্ষে। আরব ও অতি-ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। এতে নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তার সরকারের অনুমোদন পাওয়া সম্ভব হবে।

এ ধরনের সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রস্তাবিত ঐক্য সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দেওয়ার অবস্থানে রয়েছেন তিনি। তার মিত্ররা অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর এই প্রচারকে ‘বর্ণবাদী’ বলে সমালোচনা করেছেন।

আইজেনকট জানিয়েছেন, ঐক্যের ব্যাপারে তাদের অঙ্গীকার আন্তরিক হলে তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টির সঙ্গে কাজ করতে পারেন। তবে উগ্র ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছেন তিনি। বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে রাখতে চান না।

আগামী মঙ্গলবার নেসেটে স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর মিত্র আমির ওহানা। তার বিপরীতে সাবেক সেনা কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দলগুলো।

সূত্র : আলজাজিরা 

আইজেনকটনেতানিয়াহুইসরায়েলে ভোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি