Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানকে বিভক্ত করে তেল দখলের চেষ্টায় যুক্তরাষ্ট্র: বাঘাই

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:০১
ইরানকে বিভক্ত করে তেল দখলের চেষ্টায় যুক্তরাষ্ট্র: বাঘাই

সংগৃহীত ছবি

ইরানের তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দেশটিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেছেন, ‘ইরান সব দেশের সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তবে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে। ’

তিনি জোর দিয়ে বলেছেন, ‘আত্মরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতামূলক আচরণ হিসেবে দেখা উচিত নয়।’

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সম্পর্কে বাঘাই জানান, ইরানের মাটি থেকে এ ধরনের কোনো হামলা চালানো হয়নি।

তার মতে, ‘ইরান ও অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের অভিযোগ ছড়াতে পারে।’

সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বাঘাই জানান, বর্তমান পরিস্থিতিতে সে আলোচনা প্রাসঙ্গিক নয়।

তার ভাষায়, ‘মাতৃভূমি রক্ষার বিষয়টি এখন সর্বাগ্রে, এর বাইরে অন্য কোনো আলোচনার সময় এখনো আসেনি।’

বাঘাই আরও বলেছেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি এবং এটি ইচ্ছাকৃতভাবে ডেকে আনা হয়নি। তবে পরিস্থিতির কারণে যুদ্ধটি এখন এড়ানো সম্ভব নয়।

বিপন্ন ইরান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise