Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করল ইরান, হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৬
তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করল ইরান, হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা

তেহরানে ফরাসি দূতবাস- সংগৃহীত ছবি

ইরানের তেহরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা শিক্ষাকেন্দ্র বিচারিক আদেশের পর রবিবার বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। একই সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে দেশটির ঘাঁটি ও স্বার্থে ধারাবাহিক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

কর্তৃপক্ষ বলেছে, লাইসেন্স নেওয়ার জন্য বারবার সতর্ক করা হলেও কেন্দ্রটি বছরের পর বছর বিদেশি ভাষা শিক্ষাদানের আড়ালে কার্যক্রম চালিয়ে আসছিল। ইরানি সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ডের অভিযোগও করা হয়েছে কেন্দ্রটির বিরুদ্ধে। এর মধ্যে নেটওয়ার্ক শনাক্ত ও গড়ে তোলা এবং দক্ষ ইরানিদের দেশ ছাড়তে সহায়তা করার অভিযোগ রয়েছে।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরু করলে দেশটির ঘাঁটি ও স্বার্থে ধারাবাহিক হামলা চালানো হবে।

ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তেহরান পেয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে দেশটির ঘাঁটি ও স্বার্থে ধারাবাহিক হামলা চালানো হবে।’

এর আগে রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জানানো হয়েছে।

কালিবাফের বক্তব্য, ‘এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, ইরানি জনগণের বৈধ অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত এবং মার্কিন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আগের আলোচনার পরিস্থিতিতে ফেরার বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না।’

তিনি আরও বললেন, ‘বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতিপক্ষের কাছে আমাদের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে।’

এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইও বলেছিলেন, তেহরানের সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো আলোচনা পুনরায় শুরু করা সম্ভব নয়।

২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের দেওয়া হুমকির কারণে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বন্দরগুলোর ওপর চাপ বজায় রেখেছে।

সূত্র : রয়টার্স, আল-আরাবিয়া

ইরান যুদ্ধফ্রান্সফরাসি ভাষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস