খামেনির শেষকৃত্যে আসা ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়েছে ৫ হাজারের বেশি স্কুল

ছবি: রয়টার্স
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে ৫ হাজারের বেশি স্কুল। খবর আলজাজিরা।
ইরানের ইসনা সংবাদ সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির শিক্ষামন্ত্রী বলেছেন— খামেনির শেষকৃত্যে অংশ নিতে আসা মানুষকে স্বাগত জানাতে দেশব্যাপী ৫ হাজারের বেশি স্কুল এবং ৪০ থেকে ৫০ হাজার ক্লাসরুম খুলে দেওয়া হয়েছে।
সাবেক সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে শতাধিক দেশের প্রতিনিধিসহ এক কোটিরও বেশি মানুষের তেহরানে সমবেত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এ সময় তেহরানে খামেনির দপ্তর ‘লিডারশীপ হাউস’ প্রাঙ্গণে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। এই হামলায় পরিবারের একাধিক সদস্য ও শীর্ষ নেতাদের সঙ্গে নিহত হন তিনি।




