Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

‘মিনাব’ স্মরণ করিয়ে মা হওয়া লেভিটকে ইরানের অভিনন্দন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫৫
‘মিনাব’ স্মরণ করিয়ে মা হওয়া লেভিটকে ইরানের অভিনন্দন

ইরানের মিনাব স্কুলে নিহতদের কবর খোঁড়া হচ্ছে (বামে) এবং ক্যারোলিন লেভিট দ্বিতীয় সন্তানসহ পোস্ট। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে তার কন্যাসন্তানের জন্ম উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে, এই সুযোগে মিনাবের একটি স্কুলে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা যুক্ত করে তার সমালোচনাও করেছে তেহরান। এ হামলায় বহু শিশু নিহত হয়েছিল।

লেভিট বৃহস্পতিবার তার দ্বিতীয় সন্তান, ভিভিয়ানা নামের এক কন্যাসন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন। সামাজিকমাধ্যমে লেভিট নিজের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তার নবাগত শিশুকন্যাকে বুকে জড়িয়ে ধরে আছেন।

এদিকে, আর্মেনিয়ার ইরান দূতাবাস মিনাব স্কুলে হামলার ঘটনা ও ওই সময় তার অবস্থানকে মনে করিয়ে দিয়ে সামাজিকমাধ্যমে এক্সে একটি পোস্ট দিয়েছে।

ইরান দূতাবাস লেভিটকে মনে করিয়ে দিয়েছে, ওই হামলায় নিহত শিশুরা তার নিজের সন্তানদের থেকে আলাদা ছিল না।

লেভিটকে ইঙ্গিত করে এক্স পোস্টে ইরান দূতাবাস লিখেছে, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য। আপনার বস (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) মিনাবের স্কুলে যে ১৬৮ জন শিশুকে হত্যা করেছিল এবং আপনি যার পক্ষে সাফাই গাইছিলেন, তারাও শিশু ছিল। যখন আপনি আপনার শিশুকে চুম্বন করেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাবুন।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিক্যারোলিন লেভিট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise