Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৯
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০

ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননের নাবাতিয়া থেকে শুক্রবার ভোরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকরের মাত্র একদিন পরেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শনিবার এই তথ্য জানিয়েছে।

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মাসখানেক ধরে চলমান সহিংসতা থামাতে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ রাতভর ইসরায়েলি বাহিনীর দিকে ৫০টির বেশি প্রক্সাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জবাবে এই হামলা চালানো হয়েছে। আইডিএফের এক কর্মকর্তার ভাষ্য, হিজবুল্লাহর হামলার জবাবে তারা ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার একাধিক স্থানে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ ইসরায়েলকে শতাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সতর্ক করেছে, চলমান হামলা প্রতিশোধ ছাড়া শেষ হবে না। তারা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে হামলা বন্ধে চাপ দিতে।

সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি ঘটেছে টায়ার জেলার বারিশ শহরে। সেখানে একটি তিনতলা আবাসিক ভবনে হামলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কারা থাকছেন, কথা বলবেন কী নিয়ে

২১ জুন ২০২৬

লেবাননের সেনাবাহিনী বলেছে, কফরুম্মান-নাবাতিহ সড়কে আরেকটি হামলায় এক সেনা নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় নাবাতিহে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের শাখা ধ্বংস হয়ে গেছে। লেবাননের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভবনটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে সেখানে কোনো হতাহত হয়নি।

ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহ যদি বিদ্বেষপূর্ণ কার্যক্রম ও চুক্তি লঙ্ঘন বন্ধ করে, তাহলে শান্তি ফিরে আসতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, তারা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে যুদ্ধবিরতির নির্দেশনা পেয়েছেন এবং প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসক, নারী ও শিশু রয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের ৩২ সেনা ও ৪ বেসামরিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তেজনা বাড়তে থাকায় নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : আলজাজিরা

ইসরায়েল-হিজবুল্লাহদক্ষিণ লেবাননলেবাননে ইসরায়েলি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!