বাহরাইন-সিরিয়ার নেতাদের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার ভোরে বাহরাইন ও সিরিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে এ তথ্য।
যুবরাজ বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার ফোনকল গ্রহণ করেন। এ সময় তারা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চলমান প্রচেষ্টা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া যুবরাজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গেও কথা বলেন। আল-শারা ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ পুনর্ব্যক্ত করেন।
তিনি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সিরিয়ার অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।






