Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৪৬
৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

৭ মাস বয়সী স্যাম ফাহদ আবু হাইকালের দাদি তার একটি ফোন ধরে আছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে। ছবি : এক্স

অবৈধভাবে দখলকরা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি ঝাঁঝরা হয়ে ভেতরে থাকা সাত মাস বয়সী নিহত হয়েছে। এসময় শিশুটির মা-বাবা মারাত্মকভাবে আহত হয়েছেন। পারিবারিক গাড়িটির ভেতরে নিহত শিশুর অক্ষত দুধের বোতল পড়ে থাকতে দেখা গেছে।

হেবরনের তেল রুমিদা এলাকায় শুক্রবার সন্ধ্যায় রাস্তায় গাড়িটিকে লক্ষ্য করে নির্বিচার গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে মুহূর্তেই গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়।

এই গুলির ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী পরে গভীর দুঃখ প্রকাশ করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির নাম স্যাম ফাহদ আবু হাইকাল। সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, পরিবারটি বেথলেহেমে বাস করে এবং হেবরনে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিল।

শিশুটির দাদি জানিয়েছেন, পরিবারটি একটি চেকপয়েন্টের কাছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দূরে ইসরায়েলি সামরিক যান ও সৈন্যদের দেখতে পেয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, যেগুলোকে তারা প্রথমে সতর্কতামূলক গুলি বলে মনে করেছিলেন।

তিনি বলেছেন, একটি গুলি তার নাতির মুখমণ্ডল ভেদ করে মাথা অতিক্রম করে শিশুর মায়ের গালে গিয়ে বিদ্ধ হয়। তিনি আরও জানিয়েছেন, গুলিটি শিশুর বাবার আঙুলও ছুঁয়ে গিয়েছিল এবং আপাতত দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, গাজার খান ইউনিসে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ইসরায়েলি বোমা হামলায় একজন নিহত হয়েছেন।

উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে রাতভর বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহতের পাশাপাশি আরও একজন আহত হয়েছেন।

ওয়াশিংটনের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও শুরু থেকেই তা লঙ্ঘন করে হামলা অব্যহত রেখেছে ইসরায়েল। হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনিকে শুধু যুদ্ধবিরতির পরেই হত্যা করেছে দখলদার দেশটির সেনাবাহিনী।

সূত্র: আলজাজিরা

পশ্চিম তীরফিলিস্তিনিইসরায়েল বাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!