Agamir Somoy E-Paper
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদির নতুন ‘ভিসা প্যাকেজ’ পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ

সৌদি গেজেট
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২২:১৭
সৌদির নতুন ‘ভিসা প্যাকেজ’ পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ

ভ্রমণকারীদের আলাদাভাবে পর্যটক ভিসার আবেদন করতে হবে না

সৌদি আরব নতুন চালু করা ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচির জন্য প্রথম ধাপে ছয়টি দেশের নাম ঘোষণা করেছে। এই উদ্যোগের আওতায় ভ্রমণকারীরা সমন্বিত ভ্রমণ প্যাকেজের অংশ হিসেবে অনলাইনে সৌদি পর্যটক ভিসা পাবেন।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে এই ভিসা প্যাকেজ জর্ডান, মিসর, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের জন্য চালু হয়েছে।

এই সেবার আওতায় বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা একটি একক বুকিং প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে। ফলে যোগ্য ভ্রমণকারীদের আলাদাভাবে পর্যটক ভিসার আবেদন করতে হবে না।

ভ্রমণ প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এজন্য সৌদি দূতাবাসে যেতে বা আলাদা ভিসা আবেদন জমা দিতে হবে না।

এই প্যাকেজ পেতে ভ্রমণকারীদের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্ধারিত প্যাকেজ নির্বাচন করতে হবে, অনলাইনে মূল্য পরিশোধ করতে হবে এবং এরপর ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথি পাবেন।

এ পর্যন্ত এই সেবা দেওয়ার জন্য দুটি ট্রাভেল এজেন্সিকে অনুমোদন দিয়েছে পর্যটন মন্ত্রণালয়। এগুলো হলো রিজারভাল এবং আলমোসাফের।

মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসা একবার প্রবেশের সুযোগ দেওয়া পর্যটক ভিসা। এর মেয়াদ তিন মাস। এই ভিসায় সৌদি আরবে ন্যূনতম দুই দিন এবং সর্বোচ্চ ৮৮ দিন অবস্থান করা যাবে। ভিসা ইস্যুর পর সেটি আলাদাভাবে বাতিল করা যাবে না। তবে ভ্রমণ প্যাকেজ বাতিল করলে সংশ্লিষ্ট ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন

সুপারিশ বাস্তবায়ন নেই, পাহাড়ধসে মৃত্যু প্রতিবছর

১০ জুলাই ২০২৬

প্রতিটি প্যাকেজে অবশ্যই নিশ্চিত যাওয়া-আসার বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

প্রথম দুই দিনের জন্য প্রতি প্রাপ্তবয়স্কের প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। পরবর্তী প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে।

বিমান টিকিট ও হোটেলের পাশাপাশি ভ্রমণকারীরা চাইলে বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনের টিকিট এবং বিনোদনমূলক কার্যক্রমও প্যাকেজে যুক্ত করতে পারবেন।

এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত সেবা অন্তর্ভুক্ত না থাকলেও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা ও মদিনাসহ যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত কারণে বিমান সংস্থা বা আবাসনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবা বাতিল করলে অর্থ ফেরত ও বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে এই ভিসা প্যাকেজ কর্মসূচিতে আরও বিভিন্ন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হবে।

সৌদি আরবভিসাভিসা প্যাকেজ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ২
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    ১০ জুলাই ২০২৬, ০০:১৩

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    ১০ জুলাই ২০২৬, ০১:০৬

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    ১০ জুলাই ২০২৬, ০৩:১৯

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে: জয়া আহসান

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে: জয়া আহসান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৭

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    ১০ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৩

    আড়াই বছরে ১০৮৩০ ধর্ষণ!

    আড়াই বছরে ১০৮৩০ ধর্ষণ!

    ১০ জুলাই ২০২৬, ০৭:০৪

    প্রশাসনে বড় পদোন্নতিতেও বঞ্চনার অভিযোগ!

    প্রশাসনে বড় পদোন্নতিতেও বঞ্চনার অভিযোগ!

    ১০ জুলাই ২০২৬, ১০:২০

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    ১০ জুলাই ২০২৬, ০১:৫৩

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    ১০ জুলাই ২০২৬, ০২:৩৯

    মাশহাদে খামেনিকে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    মাশহাদে খামেনিকে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    ১০ জুলাই ২০২৬, ০২:২৩

    জেনে নিন চাল, ডাল ও তেল-মুরগির বর্তমান দাম

    জেনে নিন চাল, ডাল ও তেল-মুরগির বর্তমান দাম

    ১০ জুলাই ২০২৬, ০৭:৩৮

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    ১০ জুলাই ২০২৬, ০১:১০

    আজকের নামাজের সময়সূচি (১০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১০ জুলাই)

    ১০ জুলাই ২০২৬, ০৮:০০

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    ১০ জুলাই ২০২৬, ০০:৫১

    advertiseadvertise