Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

সুপারিশ বাস্তবায়ন নেই, পাহাড়ধসে মৃত্যু প্রতিবছর

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:২৮
সুপারিশ বাস্তবায়ন নেই, পাহাড়ধসে মৃত্যু প্রতিবছর

প্রতি বর্ষা মৌসুমে বৃহত্তর চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। ২০০৭ সালে চট্টগ্রামে পাহাড়ধসে ১২৭ জন মারা যাওয়ার পর ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে বসতি উচ্ছেদ, পুনর্বাসনসহ ৩৬ দফা সুপারিশ দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। এ ছাড়া ২০১৭ সালে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসে ১৭০ মৃত্যুর পর ৩৫ দফা সুপারিশ ছিল। এগুলোর বেশিরভাগ বাস্তবায়ন হয়নি।

ফলে প্রতিবছর পাহাড়ে বেড়েছে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা। আর বাড়ছে দুর্ঘটনাও। চলমান ভারী বৃষ্টিতে পাহাড়ধসে চট্টগ্রামে ৪ জন, কক্সবাজারে ১৮ জন ও বান্দরবানে ৫ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি পাহাড়ে অবৈধ ঝুঁকিপূর্ণ বসতি নিরুৎসাহিত করা যেত, তাহলে এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির হালনাগাদ তথ্য নেই চট্টগ্রামের জেলা প্রশাসন কিংবা পাহাড় ব্যবস্থাপনা কমিটির কাছে। ছয় বছর আগে ২০২০ সালে চট্টগ্রামে ৬ হাজার ৫৫৮ পরিবারের তালিকা করা হয়েছিল। এরপর আর অবৈধ বসতির তালিকা হালনাগাদ করা হয়নি। তবে গত বছর বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অতিরিক্ত আরও ৯১৪টি ঝুঁকিপূর্ণ বসতির তালিকা পাঠানো হয়।

মূল সুপারিশ বাস্তবায়ন না করে প্রতিবছর বর্ষা এলে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মনোযোগী হয় প্রশাসন। এ জন্য মাইকিং করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে প্রশাসনের এসব নির্দেশনা বাসিন্দারা কানে তোলেন না। ফলে পাহাড়ধসের ঘটনা ঘটছেই।


আরও পড়ুন

পাহাড়ে মানুষের আগ্রাসন, বর্ষা এলেই বাড়ছে মৃত্যু

১০ জুলাই ২০২৬


জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বিষয়টি স্বীকার করেছেন। ডিসি বললেন, ‘আমরা বারবার সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি। আশ্রয়কেন্দ্রও খুলেছি। কিন্তু তাদের কেউ কেউ ঘর ছেড়ে যায়নি। দুর্ঘটনায় চারজন মারা গেছে।’

সুপারিশ বাস্তবায়ন না করা, স্থায়ী উচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত না নেওয়া এবং গডফাদারদের আইনের আওতায় না আনার কারণে ২৬টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বেড়ে চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনকি বিদ্যুৎ পানি, গ্যাস, রাস্তাঘাট ও শৌচাগার নির্মাণসহ নানা সুযোগ-সুবিধার আওতায় এনে পাহাড়ে বসতি বাড়াতে উৎসাহ দেওয়া হয়। তাই দিন দিন এই সংখ্যা বাড়ছে। প্রতিবছর পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় সেবা সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়।

লোক-দেখানো দু-একটি অভিযান করার পর তা বন্ধ থাকে। ফলে নতুন করে আবার সেবা সংযোগ ও বসতি দুই বাড়তে থাকে। সরকারি হিসাবে  সাড়ে সাত হাজারের মতো পরিবার ঝুঁকিতে বসবাস করে বলা হচ্ছে, বাস্তবে তা আরও বেশি। অথচ ২০১৪ সালে ১১টি পাহাড়ে মাত্র ৬৬৬টি পরিবার বসবাস করত। এখন তা কয়েকগুণ বেড়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক অলক পাল বলেছেন, ‘কমিটি যেসব সুপারিশ করেছিল তা বাস্তবায়ন করা দরকার। এ ছাড়া পাহাড় কাটা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো দরকার। পাহাড় কেটে বিভিন্ন এলাকায় স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও পর্যবেক্ষণ জরুরি।’

পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী, আকবরশাহ থানা এলাকার ১, ২ ও ৩ নম্বর ঝিলসংলগ্ন পাহাড়ে সবচেয়ে বেশি সাড়ে ৪ হাজার পরিবার বসবাস করে। ২০২২ সালের ১ নম্বর ঝিলে পাহাড়ধসে মারা গিয়েছিলেন একই পরিবারের দুজন। একই সময়ে বিজয়নগর এলাকায় আরও দুজন নিহত হয়। এ ছাড়া ২০১২ সালে আকবরশাহ মাজার এলাকায় ২২ জনের মৃত্যু হয়েছিল। ২০১১ সালে বাটালি পাহাড় ও দেয়ালধসে মারা যায় ১৭ জন।

পাহাড়ধসচট্টগ্রামবর্ষামৌসুমদুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise