Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আলো নিভছে প্রেসিডেন্টের ঘরেও

বিদ্যুৎ সংকটে দিশাহারা ইরান

  • ঝাড়বাতি নিভিয়ে টেবিলের বাতির আলোয় কাজ করছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • বাতি ও ঘর গরম রাখার যন্ত্র বন্ধ রেখে শীতের পোশাকে দাপ্তরিক কাজ
  • জনগণকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে স্বল্প আলোয় প্রেসিডেন্টের প্রতীকী উদ্যোগ
  • জ্বালানির আকাল, দিনে দুই ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা
  • ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন অর্থনৈতিক যুদ্ধ, বললেন পেজেশকিয়ান
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২
শেয়ার করুন:
বিদ্যুৎ সংকটে দিশাহারা ইরান

মাথার ওপর ঝুলছে বিশাল ঝাড়বাতি। অথচ তাতে আলো নেই। সরিয়ে দেওয়া হয়েছে জানালার পর্দা। বাইরে থেকে আসছে দিনের আলো। বন্ধ ঘর গরম রাখার যন্ত্রও। টেবিলে রাখা তাপমাত্রা মাপার যন্ত্রে তখন ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গায়ে নীল রঙের শীতের পোশাক। বিশাল দপ্তরের এক কোণে বসে ছোট্ট একটি বাতির আলোয় সরকারি নথিপত্র দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বের অন্যতম তেল ও গ্যাসসমৃদ্ধ দেশের রাষ্ট্রপ্রধানের দপ্তরের এমন দৃশ্য এখন আলোচনায়। দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিতে নিজের দপ্তরের আলোই নিভিয়েছেন প্রেসিডেন্ট।

গত ২০ নভেম্বর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ও প্রেসিডেন্টের দপ্তর থেকে এই দৃশ্য প্রকাশ করা হয়। তেহরানের পাস্তুর সড়কে অবস্থিত প্রেসিডেন্টের দপ্তরে ধারণ করা হয় সাক্ষাৎকারটি।

টেবিলের বাতিটি দেখিয়ে পেজেশকিয়ান বলেছেন, ‘যথেষ্ট আলো রয়েছে।’ কাজ করার জন্য দপ্তরের সব বাতি জ্বালানোর প্রয়োজন নেই বলেও জানান তিনি। ঠান্ডা আরও বাড়লে সহকর্মীদের নিয়ে ছোট একটি ঘরে বসে কাজ করার কথাও বলেন প্রেসিডেন্ট।

তবে ২২ নভেম্বর ওয়াশিংটন পোস্টকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের নিয়মিত কাজের পরিবেশ নয়। জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতেই এই প্রতীকী উদ্যোগ।

গতকাল বুধবার আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শীতের আগেই গভীর জ্বালানি সংকটে পড়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা, কয়েক মাসের নৌ অবরোধ এবং জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত রবিবার থেকে দেশ জুড়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। শীত বাড়লে প্রতিদিন দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হতে পারে লাখ লাখ মানুষকে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ রয়েছে ইরানে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একাংশও দেশটির নিয়ন্ত্রণে। অথচ ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির আশঙ্কা, এবারের শীতে দৈনিক গ্যাসের ঘাটতি দাঁড়াতে পারে ৪৩ কোটি ঘনমিটারে। আগের বছরগুলোতে এই ঘাটতি ছিল প্রায় ৩০ কোটি ঘনমিটার।

জাতীয় বিদ্যুৎ সংস্থা তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। এ কারণেই বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে বর্তমান যুদ্ধের সূত্রপাত। মার্চে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলায় চারটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের জাতীয় গ্যাস সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সাঈদ তাভাকোলি জানিয়েছেন, হামলায় দৈনিক ২৩ কোটি ঘনমিটার গ্যাস প্রক্রিয়াকরণের সক্ষমতা হারিয়েছে দেশটি। এর মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে। এবারের শীতে দেশের ৩১টি প্রদেশের মধ্যে ১১টিতে গ্যাস সরবরাহে সংকট দেখা দিতে পারে।

ইরানের প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা মেটায় কয়েকশ বিদ্যুৎকেন্দ্র। দেশটির প্রায় ৮৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস থেকে। যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও কমেছে ৪ হাজার ২০০ মেগাওয়াট।

সংকটের ধাক্কা পড়েছে কর্মসংস্থানে। ইরানি রাজনীতিকদের দাবি, বিদ্যুতের অভাবে শিল্পোৎপাদন কমে যাওয়ায় প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। সাংসদ নাসরুল্লাহ পেজমানফারের আশঙ্কা, গ্যাস সংকট অব্যাহত থাকলে ১০ লাখের বেশি মানুষ কর্মসংস্থান হারাতে পারেন।

অক্টোবর পর্যন্ত ১২ মাসে ইরানের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। আগের বছরের একই সময়ের তুলনায় খাদ্য, পানীয় ও তামাকের দাম বেড়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।

অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগানের পূর্বাভাস, চলতি বছর ইরানের অর্থনীতি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। ইরান-ইরাক যুদ্ধের অবসানের পর এটিই হতে পারে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন।

গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে ফের নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের গোপন আর্থিক লেনদেন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২২টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

তবে গতকাল রয়টার্স জানিয়েছে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের দাবি, বিকল্প সীমান্তপথে পণ্য সরবরাহ বেড়েছে। অন্তত তিন মাস নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আগেও পুরনো অবকাঠামো, অব্যবস্থাপনা, অতিরিক্ত জ্বালানি ব্যবহার ও বিনিয়োগের অভাবে ধুঁকছিল ইরানের বিদ্যুৎ খাত। যুদ্ধ ও নিষেধাজ্ঞা সেই সংকটকে আরও গভীর করেছে।

গত শনিবার পেজেশকিয়ান বলেছিলেন, ইরান এখন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি। এই যুদ্ধ ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন।

প্রেসিডেন্টের দপ্তরে ঝাড়বাতি নিভেছে স্বেচ্ছায় দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দিতে। অথচ ইরানের অসংখ্য ঘরে আলো নিভছে বাধ্য হয়ে। মাটির নিচে বিপুল জ্বালানির ভাণ্ডার। মাটির ওপরে আলো জ্বালিয়ে রাখার লড়াই। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তার আগেই সেই লড়াইয়ে নেমে পড়েছেন ইরানের সাধারণ মানুষ।

ইরানবিদ্যুৎপ্রেসিডেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র