Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লেবাননের সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:৫৬
ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লেবাননের সেনাবাহিনীর

লেবানিজ সেনাবাহিনীর কয়েকজন সদস্য। ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘নৃশংস আক্রমণ’ হিসেবে উল্লেখ করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আঞ্চলিক ও দেশের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এসব হামলা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক হামলার উদ্দেশ্য হলো এমন কোনো সমাধানকে বাধাগ্রস্ত করা, যা লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

লেবানিজ সেনাবাহিনীর দাবি, শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতদের মধ্যে একজন লেবানিজ সেনাসদস্যও রয়েছেন।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ লেবাননের আরাবসালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সৌদি সংবাদমাধ্যম আল হাদাথের খবরে বলা হয়েছে, আল-নাবাতিয়াহ অঞ্চলের কয়েকটি শহর এবং জাজিন অঞ্চলের মাউন্ট আল-রিহান এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল। এছাড়া মধ্য লেবাননের পশ্চিম বেকা উপত্যকায় আরও একটি হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা ইসরায়েলকে অধিকৃত লেবাননের ভূখণ্ডে অবাধ চলাচলের সুযোগ দেবে না।

তবে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫০টির বেশি প্রজেক্টাইল ছোড়ার পর দক্ষিণ লেবাননে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করলে দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসা সম্ভব।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট 

লেবানিজ সেনাবাহিনীইসরায়েলদক্ষিণ লেবানন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise