Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

নিরাপত্তা শঙ্কায় আমিরাত ও কাতারে ঈদগাহে নয়, এবার ঈদের নামাজ মসজিদে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮
নিরাপত্তা শঙ্কায় আমিরাত ও কাতারে ঈদগাহে নয়, এবার ঈদের নামাজ মসজিদে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবারের ঈদুল ফিতরের নামাজ উন্মুক্ত স্থানে আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশেই এবার শুধুমাত্র মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইসলামি বিষয়াবলি, ওয়াক্‌ফ ও জাকাত কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, সারা দেশের সব মসজিদের ভেতরেই ঈদের নামাজ আদায় করা হবে। ফলে ঐতিহ্যবাহী খোলা ঈদগাহে এবার কোনো জামাত অনুষ্ঠিত হবে না। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্ত পুরো আমিরাতজুড়েই কার্যকর হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সুশৃঙ্খলভাবে নামাজ আয়োজন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদের নামাজের জন্য দেশের সব মসজিদ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নির্দেশনা ও স্বাস্থ্য-নিরাপত্তা বিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

এদিকে গালফ টাইমসের খবরে বলা হয়েছে, কাতারেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ওয়াক্‌ফ ও ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আয়োজন করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতারঈদের নামাজআরব আমিরাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise