Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একঝাঁক নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৬:০৩
শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একঝাঁক নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানের জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল ওয়ালেটে থাকা ১৩০ মিলিয়ন ডলারও জব্দ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, ইরানি তেল পরিবহন খাতের প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল ও নিষেধাজ্ঞা এড়ানোর একটি নেটওয়ার্ককে সমর্থন করার অভিযোগের ভিত্তিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শামখানির নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কটি ইরানের তেল রপ্তানির পেছনে একটি প্রধান সহায়ক হিসেবে কাজ করে।

এতে আরও বলা হয়েছে, আজ আমরা ৫০-এরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনছি, যারা শামখানি এবং ইরানি সরকারকে যুদ্ধের মধ্যেও মুনাফা অর্জন অব্যাহত রাখতে সহায়তা করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শামখানি নেটওয়ার্ক তেল নিষেধাজ্ঞা এড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানি ও বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের ওপর নির্ভর করে।

এছাড়াও এটি অফশোর শেল কোম্পানি ব্যবহার করে, যা নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলের বাণিজ্য পরিচালনা এবং সেই বাণিজ্য থেকে পাওয়া অর্থ পুনরুদ্ধারে নেটওয়ার্কটির সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ওয়াশিংটন ইরানি সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।

একই দিন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বিভাগটি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল ওয়ালেটে থাকা ১৩০ মিলিয়ন ডলারও জব্দ করেছে। এটি এমন একটি খাত, যেখানে যুদ্ধ শুরুর পর থেকে কার্যক্রম বেড়েছে।

তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ইরানের ওপর নিষেধাজ্ঞামার্কিন ট্রেজারি বিভাগমার্কিন নিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন