Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গুপ্তচরবৃত্তির দায়ে ‘মেধাবী শিক্ষার্থীকে’ ফাঁসি দিল ইরান

এএফপি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:৫০
গুপ্তচরবৃত্তির দায়ে ‘মেধাবী শিক্ষার্থীকে’ ফাঁসি দিল ইরান

এরফান শাকুরজাদেহ

ইরানি কর্তৃপক্ষ আজ সোমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানের একটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীকে ফাঁসি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ধারাবাহিক মৃত্যুদণ্ডের সর্বশেষ ঘটনা এটি।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ২৯ বছর বয়সী এরফান শাকুরজাদেহকে সিআইএ ও মোসাদের সঙ্গে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসি দেওয়া হয়।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং হেঙ্গাও জানিয়েছে, শাকুরজাদেহ তেহরানের মর্যাদাপূর্ণ ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের আগে লেখা এক বার্তায় অভিযোগগুলোকে সাজানো বলে প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

তাকে ‘মেধাবী শিক্ষার্থী’ হিসেবে বর্ণনা করে আইএইচআর জানিয়েছে, ‘তাকে একাকী কারাবন্দি রাখা হয়েছিল এবং নির্যাতন চালিয়ে বাধ্য করা হয়েছিল মিথ্যা স্বীকারোক্তি দিতে।’

ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরু হওয়ার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি কার্যকরের এটি পঞ্চম ঘটনা।

আইএইচআরের তথ্যমতে, এরপর থেকে জানুয়ারির বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ১৩ জন, ২০২২ সালের বিক্ষোভের ঘটনায় আরও একজন এবং নিষিদ্ধ বিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১০ জনকে।

মানবাধিকার সংগঠনগুলো বহুবার অভিযোগ করেছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উত্তেজনার সময়ে সমাজে ভীতি ছড়িয়ে দিতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরা।

হেঙ্গাও জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া শাকুরজাদেহকে চলতি মাসের শুরুতে হঠাৎ তেহরানের এভিন কারাগার থেকে স্থানান্তরের পর ভোরে তেহরানের বাইরে গেজেল হেসার কারাগারে ফাঁসি দেওয়া হয়।

তাবরিজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর ‘তিনি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে সেরা স্থান পাওয়া মাস্টার্স শিক্ষার্থী ছিলেন’ বলে জানিয়েছে হেঙ্গাও।

গ্রেপ্তারের পর ‘জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে একাকী কারাবন্দি রেখে ৯ মাস ধরে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল’ বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

মিজান জানিয়েছে, তিনি স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করতেন। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ‘তার কর্মস্থল, প্রবেশাধিকার স্তর, দায়িত্ব ও অন্য সংবেদনশীল তথ্য’ সরবরাহ করেছিলেন তিনি।

তাদের দাবি, সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হবে তার ‘স্বীকারোক্তি’।

তবে হেঙ্গাও ও আইএইচআরের প্রকাশিত এক বার্তায় শাকুরজাদেহ বলেছেন, অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ এবং তাকে ‘মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল’ নির্যাতনের মাধ্যমে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরই ইরানের অবস্থান। আইএইচআরের তথ্য অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ২০২৬ সালে এখন পর্যন্ত নথিভুক্ত হয়েছে অন্তত ১৯০টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

ইরানমেধাবী শিক্ষার্থীর ফাঁসিইরান যুদ্ধগুপ্তচরবৃত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে