Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি আরবের খাদ্যবাজারে জায়গা বাড়ানোর উদ্যোগ পাকিস্তানের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২২:৩৬
সৌদি আরবের খাদ্যবাজারে জায়গা বাড়ানোর উদ্যোগ পাকিস্তানের

গতবছর রিয়াদে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ- রয়টার্স

সৌদি আরবের খাদ্যনিরাপত্তার চাহিদা আর পাকিস্তানের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা এবার মিলছে এক জায়গায়। আগামী দুই বছরের মধ্যে সৌদি আরবে পাকিস্তানের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি বাড়িয়ে ৩০০ কোটি ডলারে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে ইসলামাবাদ ও রিয়াদ। চাল, লাল মাংস, ফল, পশুখাদ্য ও কম পানিতে চাষের প্রযুক্তিকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্যোগে সৌদি কৃষি মন্ত্রণালয় ও পাকিস্তানের খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়।

গত সপ্তাহে পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুর রহমান এ. আলফাদলির নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল ইসলামাবাদ সফর করার পর এই অগ্রগতি হলো। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণামন্ত্রী রানা তানভীর হুসাইন।

শরিফও সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে চাল, লাল মাংস, ফল ও ফলের ঘন নির্যাস, সবুজ পশুখাদ্য এবং কম পানিতে চাষের কৃষিপ্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে সৌদি আরবের বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এসব খাত সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

সৌদিতে ভিক্ষা না করতে পাকিস্তানের হজযাত্রীদের কঠোর সতর্কবার্তা

১৮ আগস্ট ২০২৬

২০২৫ সালে পাকিস্তান সৌদি আরবে প্রায় ১ লাখ ৬৯ হাজার টন চাল রপ্তানি করেছে, যার মূল্য ছিল ১৬ কোটি ৩০ লাখ ডলার। সৌদি পক্ষ দুই দেশের মধ্যে চালের বাণিজ্য আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

দুই পক্ষ পাকিস্তানের বছরে প্রায় ৩০ হাজার টন লাল মাংস রপ্তানির বিষয়টিও পর্যালোচনা করেছে। এসব রপ্তানির মূল্য প্রায় ১৬ কোটি ৭০ লাখ ডলার। পাকিস্তানের লাল মাংস আমদানি ধীরে ধীরে দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি পক্ষ।

সবুজ পশুখাদ্যকেও বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি সরবরাহ অংশীদারত্ব গড়ার সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাকিস্তানের বেসরকারি খাতের পক্ষ থেকে পশুপালন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং চালের সরবরাহব্যবস্থা ঘিরে দেওয়া বিনিয়োগ প্রস্তাবগুলোও পর্যালোচনা করেছে দুই দেশ। প্রকল্পগুলো এগিয়ে নিতে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছে।

দুই দেশ তাদের দীর্ঘদিনের কৌশলগত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা আবারও নিশ্চিত করেছে। একই সঙ্গে সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর খাদ্যনিরাপত্তার অগ্রাধিকারের সঙ্গে পাকিস্তানের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনার সামঞ্জস্যের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে। গত বছর দুই দেশ একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চলতি মাসের শুরুতে তুরস্কের সঙ্গে মিলে সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ও স্বাক্ষর করেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

সৌদি আরবপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise