দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
লেবাননের যুদ্ধক্ষেত্রে দুই সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল সামরিক বাহিনী (আইডিএফ)। এসময় আরও চার সৈন্য আহত হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ওই দুই সেনা যুদ্ধের সময় নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, লেবাননের মাজদাল জুন শহরে একটি বিস্ফোরণে ওই দুই সেনা নিহত হয়েছেন।
এর পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত একজন লেবানিজ নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা






