Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

পাল্টাপাল্টি হামলার মধ্যেও হরমুজে চলছে জাহাজ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৭:২১
পাল্টাপাল্টি হামলার মধ্যেও হরমুজে চলছে জাহাজ

সামগ্রিকভাবে প্রতিদিনের নৌযান চলাচল কমে গেছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও সাম্প্রতিক দিনগুলোতে একাধিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে জাহাজ পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য বলছে, সামগ্রিকভাবে প্রতিদিনের নৌযান চলাচল কমে গেছে।

জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর উপাত্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে জাপান-সংশ্লিষ্ট অন্তত ২২টি জাহাজ উপসাগরীয় অঞ্চল ছেড়ে গেছে।

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার পর হরমুজ প্রণালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন শিপিং কোম্পানি ও সরকার।

কেপলার ও এলএসইজির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে খালি অবস্থায় থাকা অন্তত পাঁচটি এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে।

এসব জাহাজের মধ্যে রয়েছে গ্রিক শিপিং প্রতিষ্ঠান গ্যাসলগের নিয়ন্ত্রণাধীন গ্যাসলগ সাংহাই এবং কাতার এনার্জি-সংশ্লিষ্ট আল-সামরিয়া, আল-দাফনা, আল-গাত্তারা ও আল-রাইয়ান।

তথ্য অনুযায়ী, গ্যাসলগ সাংহাই ও আল-রাইয়ান ৯ জুলাইয়ের রাতে প্রণালিতে প্রবেশ করেছে। এর আগে সেদিন তাদের প্রণালির বাইরে দেখা গিয়েছিল।

অন্য তিনটি কাতার এনার্জি-সংশ্লিষ্ট জাহাজকে কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিম উপকূলের কাছে হরমুজ প্রণালির বাইরে সর্বশেষ দেখা যায়। আল-সামরিয়া ও আল-গাত্তারাকে সর্বশেষ ১৮ থেকে ১৯ জুন এবং আল-দাফনাকে ২৯ জুন সেখানে শনাক্ত করা হয়েছিল।

এ বিষয়ে কাতার এনার্জি ও গ্যাসলগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার নিসোস কেয়া নামের একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশ করে। একই সময়ে লিলা ভাদিনার নামের আরেকটি অতি বৃহৎ তেলবাহী জাহাজ প্রণালি ত্যাগ করে।

জাহাজবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভর্টেক্সার জ্যেষ্ঠ বিশ্লেষক জেভিয়ার তাং জানান, সংঘাতের শুরুর দিকের তুলনায় এখন পরিস্থিতির পার্থক্য হলো, ইরান সব জাহাজকে লক্ষ্য না করে ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহারকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ফলে আরও বেশি জাহাজ ইরানঘেঁষা পথ ব্যবহার করতে পারে অথবা প্রণালি অতিক্রমের সময় নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করতে পারে।

ইরান যুদ্ধহরমুজ প্রণালিজাহাজ চলাচল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’