Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের টানা হামলা গড়াল এগারোতম রাতে

অব্যাহত হামলার জবাবে যুদ্ধ বাড়ানোর হুমকি ইরানের

  • ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শহর বুশেহরেইতে হামলা
  • জ্বালানি অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বেহবাহান ও ওমিদিয়েহতে হামলা
  • দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিম অংশ, হামাদান প্রদেশ, কুর্দিস্তানে জোরালো হামলা
  • কুয়েতের ক্যাম্প দোহায় মার্কিন স্থাপনায় ইরানের হামলা
  • বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলা
  • জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে আক্রমণ
  • জর্ডানে আগের আইআরজিসির হামলায় তৃতীয় মার্কিন সেনা নিহতের ধারণা
  • সংঘাতের আশঙ্কায় তেলের দাম বেড়েছে
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৪
অব্যাহত হামলার জবাবে যুদ্ধ বাড়ানোর হুমকি ইরানের

ছবি: রয়টার্স

ধারাবাহিকভাবে ১১তম রাতের মতো ইরানের ওপর বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের বাহিনীগুলো স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থেকে টানা ১১তম রাতের মতো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন হামলায় বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বুশেহর শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বুশেহরেই অবস্থিত। এতে সম্ভাব্য পরিবেশগত ক্ষতির ঝুঁকি বাড়ছে। যদিও সরাসরি বিদ্যুৎ কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলার কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে, 

খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহসহ অন্যান্য শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে। ওমিদিয়েহ শহরটি গুরুত্বপূর্ণ, কারণ দেশের কিছু জ্বালানি অবকাঠামো এখানেই অবস্থিত।

মাহশাহর শহরেও হামলার খবর পাওয়া গেছে। হরমোজগান প্রদেশে প্রাথমিকভাবে হামলার খবর পাওয়া গেলেও স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করেছে।

দক্ষিণ উপকূল থেকে অনেক দূরে ইরানের ভূখণ্ডের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত তাবরিজেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।

ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরগুলোয় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি হামাদান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ দফার হামলায় মার্কিন বাহিনী পশ্চিম-মধ্য হামাদান প্রদেশের কাবুদারাহাং কাউন্টিতে বিমান হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, হামাদান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানিয়েছেন মঙ্গলবারের হামলায় মার্কিন বাহিনী পশ্চিম-মধ্য প্রদেশের কাবুদারাহাং কাউন্টিতে বিমান হামলা চালিয়েছে।

এ ছাড়া ইরাক সীমান্তবর্তী ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, হামলাগুলো ইলাম প্রদেশের চাভার ও আবদানান অঞ্চলে চালানো হয়েছে এবং আবদানানের গভর্নর দিনারকোহ অঞ্চলে একটি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে আরেক বিবৃতিতে সেন্টকম ১১তম রাতের হামলা সম্পন্ন করার কথা ঘোষণা করে।

সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

এতে আরও বলা হয়েছে, গত তিন মাসে ইরান আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এই অযাচিত হামলাগুলো শত শত নিরীহ নাবিকের জীবন বিপন্ন করেছে এবং নৌচলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

সেন্টকম দাবি করেছে, সংঘাত সত্ত্বেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল চলাচলে সহায়তা করেছে।

এদিকে, এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে।

বাহিনীটি ধারাবাহিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা আরও জোরালো ও বড় আকারের হামলার হুমকি দিয়েছে।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী পশ্চিম কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের বারবার আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা গোলাবারুদের ডিপো এবং স্থলবাহিনীর কমান্ডের রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে।

বুধবার সকালে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে পরের বিবৃতিতে জানায় ইরানের সেনাবাহিনী।

মেহর নিউজ এজেন্সি সেনাবাহিনীর বিবৃতির বরাতে জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী সকালে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর ‘আবাসন ও কল্যাণ ভবন’ এবং ‘সরঞ্জাম গুদাম’-এ ড্রোন হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে শিশুহত্যাকারী ও অপরাধী মার্কিন সেনাবাহিনীর ‘বৃহৎ সরঞ্জাম গুদাম ও শেড’ এবং ‘ভারী বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত শেডগুলোকেও’ লক্ষ্যবস্তু করেছিল।

সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পবিত্র ঐক্য নিয়ে শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র ও দুঃসাহসিকতার চূড়ান্ত মোকাবিলা করতে প্রস্তুত। এতে ক্যাম্প দোহাকে এই অঞ্চলে মার্কিন কর্মী ও সরঞ্জামের একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সরবরাহ সংকটের উদ্বেগ বাড়ায় প্রাথমিক লেনদেনে তেলের দাম সামান্য বেড়েছে।

রয়টার্সের তথ্যমতে, আজ লেনদেন শুরু হওয়ার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ০.৫৫ শতাংশ বা ৫০ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৯১.৫১ ডলারে পৌঁছেছে, অন্যদিকে স্বল্প লেনদেনের মধ্যে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৩৬ শতাংশ বা ৩০ সেন্ট বেড়ে ৮৪.৬৪ ডলারে দাঁড়িয়েছে।

ইরানের হামলা আরেক মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় তৃতীয় একজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২৮ বছর বয়সী ওই সেনাসদস্যকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়েছিল।

জর্ডান ঘাঁটিতে হামলায় আরও দুই সেনা নিহত হয়েছেন। এই সর্বশেষ মৃত্যুর ফলে ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মার্কিন সেনার মোট সংখ্যা ১৮-তে দাঁড়িয়েছে।

সূত্র : আলজাজিরা

মধ্যপ্রাচ্যে ইরানের হামলাইরানে মার্কিন হামলাআমেরিকা-ইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    advertiseadvertise