Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৪
দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী লেবাননে সব ধরনের হামলা বন্ধের কথা বলা হলেও তা মানছে না ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাবে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হামলা চালানোর কথা স্বীকার করা হয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করার জবাবেই এই হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ এই হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

অবশ্য এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখবে জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

রাষ্ট্রদূত লেইটার বলেছেন, তার দেশ লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত জানান, হিজবুল্লাহ চুক্তি মেনে চললে ইসরায়েলও তা মেনে চলবে।

‘যেকোনো পরিস্থিতিতে নিজের ওপর হওয়া হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে। দেশের সীমান্ত, নাগরিক আর সৈন্যদের সুরক্ষায় যেকোনো হুমকি গুঁড়িয়ে দিতে তারা প্রস্তুত’, রাষ্ট্রদূত পরিষ্কার করেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে। তবে এর বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের দক্ষিণাঞ্চলে তার দেশের সামরিক বাহিনী রেখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপক্ষ থেকে থেমে থেমে চলছে হামলা, পাল্টা হামলাও।

গত বৃহস্পতিবারও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হানা জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান যেন এই চুক্তি বাস্তবায়নের পথে বাধা না হয়, সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর বেশ চটেছিলেন। তাদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে।

‘এই চুক্তির মধ্যে লেবাননকে যুক্ত করায় আমেরিকার প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক ক্ষুব্ধ’, উল্লেখ করেন মাইক হানা।

মার্কিন প্রেসিডেন্ট লেবানন নিয়েও ভাবছেন উল্লেখ করে হানা বলেছেন, ট্রাম্প আগে লেবাননকে আলাদা বিষয় হিসেবে দেখানোর ইঙ্গিত দিলেও এই চুক্তিতে তা খুব স্পষ্টভাবেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইসরায়েলকে এখন অবশ্যই লেবাননে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে হবে।

সূত্র : আলজাজিরা

হামলাদক্ষিণ লেবাননইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার