Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরাকে জ্বালানি তেলের ডিপোতে বড় অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৬
শেয়ার করুন:
ইরাকে জ্বালানি তেলের ডিপোতে বড় অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের সুলায়মানিয়া শহরের কাছে প্রধান জ্বালানি সংরক্ষণ ডিপোতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ডজনখানেক জ্বালানি ট্যাঙ্কার।

আলজাজিরার ফুটেজে শহরের উপর আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কালো মেঘ উঠতে দেখা গেছে।

সুলায়মানিয়ার উপ-মহাপরিচালক হেরশ সাইদ সালেম রুদাও মিডিয়া নেটওয়ার্ককে জানিয়েছেন, আগুন মধ্যরাতের ঠিক আগে তানজারো এলাকার একটি গুদামে লেগেছিল। এটি প্রদেশের প্রধান জ্বালানি সরবরাহ স্থানগুলোর একটি।

তিনি জানিয়েছেন, আগুন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জরুরি কর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। আগুন ছড়িয়ে পড়ার সময় কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে আহত হয়েছেন প্রায় ২০ জন।

স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, একজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আগুনে ৩৪টি পেট্রোল ট্যাঙ্কার এবং চারটি গ্যাস-অয়েল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। এতে তিন মিলিয়ন লিটারের বেশি জ্বালানি পুড়ে গেছে।

সুলায়মানিয়ার উপ-গভর্নর শাহো ওসমান বলেছেন, আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের কারণ এখনও স্পষ্ট নয়।

বিশাল এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে নেতৃত্ব দিয়েছে সুলায়মানিয়ার সিভিল ডিফেন্স টিম।

এরবিল শহরের তাদের সহকর্মীরা জানিয়েছে, প্রয়োজন হলে সাহায্য করার জন্য তারা প্রস্তুত আছেন। কর্তৃপক্ষ এখনও ঘটনাস্থলের পূর্ণ ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করেনি।

সুলায়মানিয়া জ্বালানি বাজারের মুখপাত্র রামিয়ার রিজগার এবং গুদামের মালিক শেখ আবদুল্লাহ রুদাওকে বলেছেন, এই অগ্নিকাণ্ডে অঞ্চলে পেট্রোলের দাম বাড়বে বলে তারা আশা করছেন না।

সূত্র: আলজাজিরা

ইরাকতেলের ডিপোআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য