Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ শেষ হবে ইয়েমেন যুদ্ধ: সৌদি জোট

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২২:০২
শেয়ার করুন:
হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ শেষ হবে ইয়েমেন যুদ্ধ: সৌদি জোট

সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি বিন সালেহ আল-মালিকি— রয়টার্স

ইরানপন্থী হুতি বিদ্রোহীরা জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনায় রাজি হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে। তবে তাদের আলোচনার টেবিলে আনতে যতদিন প্রয়োজন, ততদিন সামরিক চাপ অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকি বলেন, ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনকে ঘিরে ‘রেড লাইন’ নির্ধারণ করেছে রিয়াদ। হুতি যোদ্ধারা শহরটির কাছাকাছি চলে আসায় এটি রক্ষায় জোট ‘যা যা করা প্রয়োজন, সবই করবে’ বলে সতর্ক করেন তিনি।

বৃহত্তর ইরান যুদ্ধের অংশ হিসেবে ইয়েমেনের সংঘাত আবারও সবচেয়ে তীব্র যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এ যুদ্ধে দেশটিতে হাজারো মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবকেও প্রতি সপ্তাহে হামলার মুখে পড়তে হচ্ছে। রিয়াদের অফিস ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপোর মতো বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার যে লক্ষ্য দেশটির রয়েছে, তা-ও ঝুঁকিতে পড়ছে।

অব্যাহত সমর্থন

তবে চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে— এমন প্রস্তুতি নিচ্ছে রিয়াদ।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকার শুরুতে সামরিক অভিযান চালিয়ে হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা দখলের লক্ষ্য নিয়েছিল। কিন্তু হুতিরা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এখন নিজেদের অন্তর্বর্তী রাজধানী এডেন রক্ষা এবং আরেক শহর তাইজে হুতিদের অবরোধ ভাঙার দিকেই মনোযোগ দিতে হচ্ছে সরকারকে।

মালিকি বললেন, ‘সবচেয়ে ভালো সমাধান হলো রাজনৈতিক সমাধান। তবে ইয়েমেন সরকারকে তাদের লক্ষ্য অর্জনে আমাদের সমর্থন দিতে হবে।’

জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বললেন, ‘হুতিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে রোডম্যাপে সম্মত হয়, তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে।’

মালিকি জানান, ততদিন পর্যন্ত হুতিদের ওপর চাপ সৃষ্টি এবং তাদের আচরণ পরিবর্তনে বাধ্য করতে সামরিক শক্তির ওপর নির্ভর করবে জোট। ইয়েমেনের মাটিতে থাকা সরকারি বাহিনীকে ২৪ ঘণ্টা আকাশপথে ঘনিষ্ঠ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সৌদি শহরগুলোর জন্য হুমকি হয়ে ওঠার মতো সক্ষমতা কমিয়ে দেওয়া হবে হুতিদের।

তিনি বললেন, ‘থিয়েটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (টিবিএম), সেগুলোর উৎক্ষেপণব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কিছু উপাদান ভেঙে ফেলা ও ধ্বংস করার লক্ষ্য আমরা অর্জন করছি।’

হুতিদের দাবি, সৌদি আরবকে ইয়েমেন সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। দেশটির এই সরকারকে প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ দেয় সৌদি আরব এবং সরকারের একটি অংশ রিয়াদে অবস্থান করে। এ ছাড়া আকাশ ও সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে হুতিরা।

সামরিক সমন্বয়ে ঘাটতি

২০১৫ সালে ইরানপন্থী হুতিরা রাজধানী সানা দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে পুনর্বহালের লক্ষ্যে আরব জোটের নেতৃত্ব দিয়ে দেশটিতে হস্তক্ষেপ করে সৌদি আরব।বছরের পর বছর রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়। চলতি বছরের শুরুতে আবার লড়াই শুরু হওয়ার আগপর্যন্ত তা মোটামুটি বজায় ছিল।যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুতিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করেছে। পাশাপাশি পার্বত্য শহর তাইজ ঘিরে অবরোধ তৈরি করেছে তারা। বর্তমানে হুতি যোদ্ধারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল দূরে অবস্থান করছে।সরকারি বাহিনীর সাম্প্রতিক পরাজয় সত্ত্বেও ইয়েমেনে সৌদি স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মালিকি। গত নভেম্বরে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের অবস্থান থেকে সেনা সরিয়ে এডেনের প্রতিরক্ষা জোরদার করেছিল সরকারি বাহিনী।

ইয়েমেন যুদ্ধহুতিসৌদি আরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত








    আরও পড়ুন

    সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান

    ২৯ নভেম্বর ২০২৬

    মালিকি বলেন, ‘বাইরে থেকে আরেকটি সেনাবাহিনী আনার প্রয়োজন নেই।’ তার দাবি, ইয়েমেনের সরকারি বাহিনীর প্রয়োজনীয় জনবল, উপজাতীয় সমর্থন ও সামরিক সক্ষমতা রয়েছে।

    তিনি জানান, হুতিদের অনুপ্রবেশ ঠেকাতে সৌদি সেনারা দেশটির দক্ষিণ সীমান্তে অবস্থান করছে। চলমান সংঘাতে হুতিরা এমন কোনো চেষ্টা করেছে কি না, তা নিশ্চিত করেননি তিনি। তবে বলেন, ‘আমাদের সীমান্তের কাছাকাছি যেকোনো কিছু ধ্বংস করতে আমরা যা যা করা প্রয়োজন, সবই করব।’

    মালিকি আরও জানান, ইয়েমেনের সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমন্বয়সংক্রান্ত সমস্যা সমাধানে জোট সক্রিয়ভাবে তাদের সঙ্গে কাজ করছে।

    তার ভাষ্য, গত তিন মাসে যুদ্ধক্ষেত্রে ‘দুইবার কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছিল’ বলে ইয়েমেন সরকার স্বীকার করেছে। ইয়েমেনের সেনাবাহিনী এসব সমস্যা কাটিয়ে উঠে ‘কৌশলগত বা ছোটখাটো ভুলগুলো সংশোধন করবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

    ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের ঘাটতি নেই

    সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হামলা প্রতিহত করার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে— এমন খবর নাকচ করে দিয়েছেন মালিকি।

    তিনি বলেন, ‘আমরা নিজেরাই অস্ত্র কিনি। সরকার থেকে সরকার পর্যায়ে চুক্তির মাধ্যমে এসব কেনা হয়। আমাদের কোনো ঘাটতি নেই। আমি নিশ্চিত করছি, নিজেদের দেশকে রক্ষা করার সক্ষমতা আমাদের রয়েছে।’

    রিয়াদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের হিসাবে, অক্টোবর নাগাদ সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার হার ছিল ৯২ শতাংশের বেশি। তবে রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা দেশটিকে নিরাপদ আঞ্চলিক কেন্দ্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে দুর্বল করেছে।

    কয়েক দশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলার বিনিয়োগে সৌদি সেনাবাহিনী গড়ে তোলা হলেও একসময় ইয়েমেনের পাহাড়ি এলাকায় থাকা একটি মিলিশিয়া গোষ্ঠীর হামলা কেন ঠেকানো যাচ্ছে না— এমন প্রশ্নের জবাবে মালিকি হুতিদের হামলাকে বেসামরিক লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেন।

    তিনি বললেন, ‘হুতিরা যা করছে, তা কোনো সামরিক অভিযান নয়। তারা বেসামরিক মানুষ ও স্থাপনায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আর এ ধরনের কাজ যে কেউ করতে পারে।’

    তিনি আরও বললেন, ‘সশস্ত্র সংঘাতের আইন মেনে না চললে যে কেউ যা খুশি করতে পারে। আমি বলব, আমাদের চ্যালেঞ্জ হলো— আমরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবিলা করছি।’