ইরানপন্থী হুতি বিদ্রোহীরা জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনায় রাজি হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে। তবে তাদের আলোচনার টেবিলে আনতে যতদিন প্রয়োজন, ততদিন সামরিক চাপ অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ কথা বলেছেন।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকি বলেন, ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনকে ঘিরে ‘রেড লাইন’ নির্ধারণ করেছে রিয়াদ। হুতি যোদ্ধারা শহরটির কাছাকাছি চলে আসায় এটি রক্ষায় জোট ‘যা যা করা প্রয়োজন, সবই করবে’ বলে সতর্ক করেন ত...