Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার হবেই, হুঁশিয়ারি এরদোয়ানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৪:২৪
গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার হবেই, হুঁশিয়ারি এরদোয়ানের

দলীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত ‘গণহত্যার’ বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর চালানো হত্যাযজ্ঞের জন্য দায়ীদের একদিন অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

স্থানীয় সময় রবিবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের সাকারিয়ায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একেপি) পার্টির এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান এ মন্তব্য করেছেন।

বক্তৃতায় তিনি ২০২৪ সালে নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের ঘটনার কথা স্মরণ করে বলেছেন, গাজায় শিশু, নারী ও নিরীহ বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রও হামলা থেকে রেহাই পায়নি। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে তুরস্ক তার অবস্থান থেকে সরে আসবে না।

এরদোয়ান জোর দিয়ে বলেছেন, ‘আমরা নিপীড়িত মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। গাজায় যে গণহত্যা হয়েছে, এর জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

এদিকে একই দিনে ইসরায়েলের মন্ত্রিসভা প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যে আর্মেনীয়দের বিরুদ্ধে সংঘটিত ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। তবে এটি কার্যকর হতে দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

এ প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা গিদেওন সার বলেছেন, আর্মেনীয় গণহত্যার বিষয়টি দীর্ঘদিন ধরে অস্বীকার বা খাটো করে দেখা হয়েছে। অন্যদিকে তুরস্ক বরাবরের মতোই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আঙ্কারার দাবি, সে সময় সংঘাত ও যুদ্ধপরিস্থিতিতে আর্মেনীয় ও তুর্কি—উভয় পক্ষের মানুষ প্রাণ হারিয়েছিল; ঘটনাটিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা ঐতিহাসিকভাবে সঠিক নয়।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কড়া সমালোচনা করে আসছেন এরদোয়ান। তিনি একাধিকবার ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : ডেইলি সাবাহ 

গাজা গণহত্যাইসরায়েলতুরস্করিসেপ তাইয়েপ এরদোয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!