Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজে ‘অবৈধ ট্রানজিট রুট’ বন্ধ করবে ইরান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২২:৫৬
হরমুজে ‘অবৈধ ট্রানজিট রুট’ বন্ধ করবে ইরান

ছবি: রয়টার্স

ইরানের বিবেচনায় হরমুজ প্রণালির অবৈধ ট্রানজিট রুটগুলো শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের এক উপদেষ্টা। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে বুধবার তিনি এ কথা বলেন। তিনি ওমানের উপকূলঘেঁষা দক্ষিণের জলপথটির কথা উল্লেখ করেন।

বিপ্লবী গার্ডের উপদেষ্টা মোহাম্মদরেজা নাকদি বলেন, কৌশলগত এই জলপথের পাথুরে কিছু অংশ বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিগ্রস্ত করে ‘কয়েকটি রুট’ তৈরি করা হয়েছিল। এসব রুট দিয়ে ‘ছোট নৌকায় তেল পাচার এবং তা ট্যাংকারে স্থানান্তর’ করা হতো। তার এই বক্তব্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরছে—এমন ধারণাকে চ্যালেঞ্জ করছে।

তিনি আরও বললেন, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখছে। ইরানের বৈধ দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলবে।’

কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানির সাত দিনের চলমান গড় ছিল প্রতিদিন ১ কোটি ৮৩ লাখ ব্যারেল। সেপ্টেম্বরে ১৪ দিন রপ্তানির পরিমাণ যুদ্ধপূর্ব পর্যায়কেও ছাড়িয়ে যায়।

আরও পড়ুন

শর্ত না মানলে আর খুলছে না হরমুজ, গালিবাফের হুমকি

০৪ অক্টোবর ২০২৬

এর মধ্যে হরমুজ প্রণালি, লোহিত সাগর এবং ওমান উপসাগরের টার্মিনাল ও জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে পাঠানো উপসাগরীয় অঞ্চলের তেলও ছিল।

মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রণালিটিতে সমুদ্রপথে অপরিশোধিত তেলের পরিবহন আবার বাড়ছে—বিপ্লবী গার্ড নিয়মিতভাবে এমন দাবি অস্বীকার করে আসছে। বিপ্লবী গার্ডের আরেক উপদেষ্টা মাজিদ মিরাহমাদি বৃহস্পতিবার বলেন, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১২৫টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত। এখন প্রতিদিন গড়ে মাত্র ১০টি জাহাজ চলাচল করছে।

তিনি বলেন, যুদ্ধ শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। সেদিন তেহরানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে।

সেপ্টেম্বরে তেল পরিবহন বাড়লেও ট্যাংকারে ইরানের হামলা এবং সরবরাহ ও পরিবহনসংক্রান্ত সীমাবদ্ধতা অব্যাহত রয়েছে। ফলে তেল পরিবহনের এই উচ্চ প্রবাহ দীর্ঘমেয়াদে টেকসইভাবে বজায় রাখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

ইরান যুদ্ধহরমুজ প্রণালিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু