Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ককটেল ফাটিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ, বিএনপির ক্যাম্পে আগুন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯
শেয়ার করুন:
ককটেল ফাটিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ, বিএনপির ক্যাম্পে আগুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করে মোটরসাইকেলে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়

শরীয়তপুরের জাজিরায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পদ্মা সেতু মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যাম্পে রাখা কয়েকটি মোটরসাইকেলও।

আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সেতুর টোল প্লাজা থেকে প্রায় ৫০০ মিটার আগে  ঘটে এসব ঘটনা।

এতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা গোলচত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের তাণ্ডবের কারণে যান চলাচল বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। সড়কে চালু হয় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা আগের দিন রাত থেকেই নাওডোবা গোলচত্বরসংলগ্ন মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। সেখানে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে একটি ক্যাম্প স্থাপন করা হয়। রাতভর ওই ক্যাম্পে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে রবিবার ভোরে জাজিরার বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাওডোবা গোলচত্বরের দিকে আসেন। সেখানে পৌঁছে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পদ্মা সেতু মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জ হয়ে চলবে না ঢাকা-সাতক্ষীরা রুটের বাস

২৯ নভেম্বর ২০২৬

এ সময় সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা অস্থায়ী ক্যাম্প ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে বিক্ষোভকারীরা ক্যাম্পে হামলা চালিয়ে প্যান্ডেল ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। সেখানে রাখা কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

অবরোধের কারণে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ও সংযোগ সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। হঠাৎ অবরোধ ও ককটেল বিস্ফোরণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাদের তৎপরতায় প্রায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনরায় শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানিয়েছেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন আশঙ্কায় পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্তসংখ্যক সদস্যও মোতায়েন ছিল। তবে রবিবার সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিহত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পদ্মা সেতুশরীয়তপুরজাজিরাসড়ক অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন