Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আইজেনকোট-নেতানিয়াহুর দলের ঐক্য আলোচনায় নেই বড় অগ্রগতি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
শেয়ার করুন:
আইজেনকোট-নেতানিয়াহুর দলের ঐক্য আলোচনায় নেই বড় অগ্রগতি

ছবি: রয়টার্স

সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে রবিবার আবারও ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। তবে এতে বড় কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

হার্জলিয়ায় একটি হোটেলে চার ঘণ্টার বৈঠক শেষে দুই দল এক যৌথ বিবৃতিতে জানায়, তারা ‘মূল বিষয়গুলো’ নিয়ে আলোচনা করেছে এবং আবার বৈঠকে বসবে। তবে পরবর্তী বৈঠকের দিন-তারিখ জানানো হয়নি।

বৈঠকে লিকুদের পক্ষে ছিলেন নেসেটের দলীয় নেতা ওফির কাৎজ এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো।

ইয়াশারের পক্ষে ছিলেন চিলি ট্রপার, ট্রপারের সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োয়াভ হোরোভিৎস। হোরোভিৎস আইজেনকটের দল গঠনে সহায়তা করেছিলেন।

নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বিয়াচাদ পার্টি রবিবারের বৈঠকে অংশ নেয়নি। তবে গত সপ্তাহে ইয়াশার-লিকুদ আলোচনায় তাদের প্রতিনিধিরা ছিলেন। লিকুদকে সঙ্গে নিয়ে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে বেনেট।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের আলোচনায় ঐক্য সরকার হলে কে প্রধানমন্ত্রী হবেন, কিংবা নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি হবে কি না—এসব বিষয়ে কথা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় লিকুদের নেতৃত্বে বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ, হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলা তদন্তে একটি কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তবে কোনো বিষয়ে সমঝোতা হয়নি।

চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, সম্ভাব্য ঐক্য সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উগ্র ডানপন্থী দল ওৎজমা ইয়েহুদিতকে রাখা হবে কি না, তা নিয়েও দুপক্ষের মতবিরোধ হয়েছে। ইয়াশার ওই দলকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করছে বলে জানা গেছে। অন্যদিকে, লিকুদ দলটিকে বাদ দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এদিকে, সম্ভাব্য জোট সরকার গঠন নিয়ে ইউনাইটেড তোরাহ জুদাইজমের (ইউটিজে) সঙ্গে আলোচনায় গত ২৪ ঘণ্টায় ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২। আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা এ অগ্রগতির কথা বলেছেন।

আশকেনাজি হারেদি দলটি আগের নেসেটে নেতানিয়াহুর জোট সরকারের অংশ ছিল। তবে সামরিক বাহিনীতে হারেদিদের নিয়োগ থেকে অব্যাহতির বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করতে তার সরকার ব্যর্থ হওয়ায় দলটি এবার আর নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে রাজি হয়নি।

আরও পড়ুন

সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকট

২২ নভেম্বর ২০২৬

চ্যানেল ১২-কে ইউটিজের অ-হাসিদিক শাখা দেগেল হা তোরাহর সূত্রগুলো জানিয়েছে, হারেদিদের সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ে ইয়াশারের সঙ্গে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে দুই পক্ষ এখনও প্রস্তাব বিনিময়ের পর্যায়ে পৌঁছায়নি বলেও সতর্ক করেছে তারা।



দেগেল হা তোরাহর ধর্মীয় নেতারা আইজেনকটের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এ সপ্তাহে তিনি সামরিক নিয়োগের একটি সংশোধিত কাঠামো উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। আগের প্রস্তাবে প্রতিটি নিয়োগপর্বে ইয়েশিভার তিন শতাংশ শিক্ষার্থীকে সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার কথা ছিল।



চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে চায়, সরকার শপথ নেওয়ার আগেই হারেদিদের সামরিক সেবা নিয়ে আস্থা তৈরির লক্ষ্যে একটি আইন নেসেটে পাস হোক।



আইজেনকটের জোটের জন্য এ ধরনের আইন রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কারণ, জোটের চারটি দলই ২৭ অক্টোবরের নির্বাচনের আগে হারেদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি বাতিলের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল।



কট্টরপন্থী ধর্মনিরপেক্ষ দল ইসরায়েল বেইতেনুর প্রধান এমকে আভিগদর লিবারম্যান এরপর থেকে হারেদি দলগুলোর সঙ্গে সামরিক নিয়োগের প্রশ্নে ‘কঠিন সমঝোতা’ করার আহ্বান জানিয়েছেন। তার লক্ষ্য, আরব দলগুলোর সমর্থন বা ভোটদানে বিরত থাকার ওপর নির্ভর না করে এমন সরকার গঠন করা, যা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করবে।



অন্যদিকে, বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান রবিবার ইয়াশার-লিকুদ আলোচনার সময় এক্সে দেওয়া পোস্টে বলেন, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনই ‘একমাত্র বাস্তবসম্মত পথ’। তিনি বলেন, এ সম্ভাবনা আগেভাগে বাতিল করা উচিত নয়—বিশেষ করে ‘বর্ণবাদের গন্ধ ছড়ানো অন্ধকার কারণের’ জন্য তো নয়ই।



গোলান ঐতিহ্যবাদী আরব দল রা’আমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে ‘চমৎকার অংশীদারত্বের’ কথা উল্লেখ করেন। তিনি বলেন, আরও কঠোরভাবে জায়নবাদবিরোধী আরব দল জয়েন্ট লিস্টের সঙ্গেও ‘সমঝোতায় পৌঁছানো সম্ভব’ বলে তিনি বিশ্বাস করেন। রা’আমের বিপরীতে জয়েন্ট লিস্ট কোনো সরকারে যোগ দিতে চায় না।



গোলান আরও বলেন, সরকার গঠনের শর্ত হিসেবে হারেদি দলগুলোর সঙ্গে চুক্তি বাধ্যতামূলক হওয়া উচিত নয়। সরকার শপথ নেওয়ার পর ‘শক্ত অবস্থান থেকে’ আলোচনা করা যেতে পারে।



নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠনের প্রচেষ্টার বিরোধিতা করার অঙ্গীকারও করেন গোলান। তিনি বললেন, ‘যে কেউ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করতে চায়, সে নিজের ভোটারদের পিঠে ছুরি মারছে।’



গত সপ্তাহে ডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদের নেতা বেনেট নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করার পর গোলান এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকটের জোটের অন্য নেতাদের আগেভাগে না জানিয়েই ওই বৈঠক করেছিলেন বেনেট।



আইজেনকটের জোটের নেতাদের মধ্যে গোলানই একমাত্র, যিনি প্রকাশ্যে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষে। বেনেট ও লিবারম্যান প্রকাশ্যেই এর বিরোধিতা করছেন।



আইজেনকট শুক্রবার ইঙ্গিত দেন, সংখ্যাগরিষ্ঠ জোট গঠনের চেষ্টা ব্যর্থ হলে তিনি সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নেবেন। এমন সরকার সম্ভবত আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করবে।



৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তার চারদলীয় জোট নেসেটের ১২০ আসনের মধ্যে ৪৮টি আসন জিতেছে। দুই আরব দলও তাকে সমর্থন জানিয়েছে; তাদের আসনসংখ্যা ১৯। জোট গঠনের জন্য আইজেনকট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এরপর নেতানিয়াহু সম্ভবত জোট গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন।



নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানো নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে হারেদি দল শাস ও ইউটিজের আসন ১৩টি।


সূত্র: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলসরকার গঠন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার