Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৮
শেয়ার করুন:
সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকট

গাদি আইজেনকট ও নেতানিয়াহু। ফাইল ছবি / রয়টার্স

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকট দল ইয়াশার এ তথ্য জানিয়েছে।

দলটি বলেছে, রবিবার থেকে এ আলোচনা শুরু হবে। এর মধ্য দিয়ে সবচেয়ে বিস্তৃত সরকার গঠনের বিষয়ে তাদের ‘প্রকৃত অঙ্গীকার’ প্রতিফলিত হয়েছে।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের আগামী মাস পর্যন্ত সরকার গঠনের সময় রয়েছে। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর স্থলাভিষিক্ত করার মতো সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

তবে আইজেনকটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে জোট গঠন নিয়ে মতভেদ রয়েছে। অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতা হবে, কিংবা নেতানিয়াহুর শিবিরকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে বিভক্তি রয়েছে তাদের মধ্যে।

এক বিবৃতিতে ইয়াশার জানিয়েছে, নতুন সরকার গঠনের সব সম্ভাবনা খতিয়ে দেখতে দলের প্রধান গাদি আইজেনকট আলোচক দলকে লিকুদের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছেন। রবিবার নির্ধারিত বৈঠক দিয়েই এ আলোচনা শুরু হবে।আইজেনকটের

বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকটের নেতৃত্বে ইহুদিবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার দল নেতানিয়াহু বা তার রাজনৈতিক শিবিরের সঙ্গে জোটে যাবে না।

আরও পড়ুন

আরব ইসরায়েলিদের পক্ষ নিয়ে নেতানিয়াহুকে আইজেনকটের তিরস্কার

১৪ নভেম্বর ২০২৬

অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করে আসছেন নেতানিয়াহু। আইজেনকটের ঘোষণার পরপরই তার দল লিকুদ এ ধরনের সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এতে নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ ও উসকানি’ বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক ‘বয়কট’ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।



নেতানিয়াহুর লিকুদের সদস্যদের নিয়ে সরকার গঠনের বিষয়ে আইজেনকট ইতিবাচক মনোভাব দেখালেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা আগেই নাকচ করেছেন।



লিকুদ আরও বলেছে, ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ ঘোষণা দিতে হবে। তবে এতে কোনো আরব দল অংশ নিতে পারবে না।



২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলতে অস্বীকৃতি জানানোর অভিযোগে নেতানিয়াহু ও তার মিত্ররা বারবার আরব দলগুলোর নেতাদের সমালোচনা করেছেন। তবে আরব দলগুলোর সব নেতা ওই হামলার নিন্দা জানিয়েছেন।



ঐক্যের সরকার গঠনে কয়েকটি শর্তও দিয়েছে লিকুদ। এর মধ্যে রয়েছে—ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং অতি-ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ‘বিস্তৃত সমঝোতার’ মাধ্যমে সামরিক বাহিনীতে তাদের সদস্যদের বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি মীমাংসা করা।



শুক্রবার আইজেনকট বলেছেন, জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বিস্তৃতভিত্তিক সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটের জন্য সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব দিতেও তিনি প্রস্তুত রয়েছেন।



সূত্র : এনডিটিভি 


গাদি আইজেনকটইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুইসরায়েলের সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই