Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মালদ্বীপ

প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রতিবেদন, দুই সাংবাদিক কারাগারে

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:০০
প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রতিবেদন, দুই সাংবাদিক কারাগারে

সংগৃহীত ছবি

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে দেশটিতে কারাদণ্ড দেওয়া হয়েছে দুই সাংবাদিককে। এ ঘটনায় তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো।

দণ্ডপ্রাপ্ত সাংবাদিক দুজন হলেন বার্তাসংস্থা আদাদু-এ কর্মরত মোহাম্মদ শাহজাহান ও লিভান আলী নাসির। গত মঙ্গলবার শাহজাহানকে ১৫ দিন এবং নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেন রাজধানী মালের একটি ফৌজদারি আদালত।

ঘটনার সূত্রপাত ‘আয়শা’ নামের একটি প্রামাণ্যচিত্র থেকে। গত ২৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করে আদাদু। এতে পরিচয় গোপন রাখা এক নারী দাবি করেছেন, ৪৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সম্পর্ক ছিল তার। তবে শুরু থেকেই এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’, ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন মুইজ্জু।

প্রামাণ্যচিত্রটি প্রকাশের পর গত এপ্রিলে আদাদুর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জব্দ করা হয় সাংবাদিক ও কর্মকর্তাদের ল্যাপটপ, হার্ডড্রাইভ এবং পেনড্রাইভ।

আদাদুর দাবি, প্রেসিডেন্টের এক সাবেক নারী সহকারীকে গভীর রাতে ফোন করার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলায় সাজা দেওয়া হয়েছে শাহজাহানকে। অন্যদিকে আদালতের জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দণ্ড দেওয়া হয়েছে নাসিরকে।

ওই প্রামাণ্যচিত্র নিয়ে প্রকাশ্যে আলোচনা নিষিদ্ধ করেছে ফৌজদারি আদালত। আদালতের আদেশ বলছে, সম্মান ও অধিকার রক্ষায় অভিযোগটি নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা করা যাবে না।

আদাদু কর্তৃপক্ষের অভিযোগ, গোপনে পরিচালিত হয়েছে বিচারকাজ এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ করা হয়। সাংবাদিকদের আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র দুই ঘণ্টা। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাননি কেউ।

সংবাদমাধ্যমটির ভাষ্য, দেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে কারাগারে পাঠানো হলো সাংবাদিকদের।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস। একই সঙ্গে এই সাজাকে অনুসন্ধানী সাংবাদিকতাকে অপরাধ হিসেবে দেখানোর শাস্তিমূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।

তবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ হোসেন শরিফ। তার ভাষ্য, বিচারিক প্রক্রিয়াকে গণমাধ্যমের ওপর হামলা হিসেবে উপস্থাপনের চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও দাবি করেছেন, এই মামলাগুলোর সঙ্গে স্বাধীন সাংবাদিকতার অধিকার ও দায়িত্বের কোনো সম্পর্ক নেই।

এদিকে ইসলামি আইন অনুযায়ী ‘কজফ’ বা ব্যভিচারের মিথ্যা অভিযোগ আনার মামলা হয়েছে আদাদুর দুই সম্পাদক হোসেন ফিয়াজ মুসা ও হাসান মোহাম্মদের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে তাদের এক বছর সাত মাস পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৮০টি দোররা মারার শাস্তি হতে পারে।

প্রামাণ্যচিত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রেসিডেন্টের কার্যালয়ের সাবেক কর্মী আয়শাত এশা আশরাফের বিরুদ্ধেও চলছে তদন্ত।

মালদ্বীপে গত সেপ্টেম্বরে পাস হয় নতুন গণমাধ্যম আইন। ওই আইনের আওতায় সংবাদমাধ্যম বন্ধ বা জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে সরকার-সমর্থিত একটি কমিশনকে। সমালোচকদের মতে, দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করছে এসব পদক্ষেপ।

এই ঘটনাকে দেশটির গণতান্ত্রিক ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছে মালদ্বীপ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, সাংবিধানিক বৈধতা ও যৌক্তিকতার পরীক্ষায় টেকেনি আদালতের নিষেধাজ্ঞা।

এই সাজার সমালোচনা করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহও। তার ভাষ্য, সাংবাদিকদের কারাদণ্ড দেওয়া গণমাধ্যমকে ভয় দেখানো এবং জনমত দমন করার অপচেষ্টার আরেকটি উদাহরণ।

মালদ্বীপের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হুসনু আল সুউদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেছেন, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি ও গণতান্ত্রিক স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে এই পদক্ষেপ। সাংবাদিকতা কোনো অপরাধ নয় বলেও যুক্ত করেছেন তিনি। 

মালদ্বীপসাংবাদিককে সাজাআদাদুমোহাম্মদ মুইজ্জু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর