Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইরান যুদ্ধ ও তাপপ্রবাহের মধ্যেই তিন মাসে ৮ তেল কোম্পানির মুনাফা ৯৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৩:৩০
ইরান যুদ্ধ ও তাপপ্রবাহের মধ্যেই তিন মাসে ৮ তেল কোম্পানির মুনাফা ৯৩ বিলিয়ন ডলার

ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং জীবাশ্ম জ্বালানি নির্গমনজনিত জলবায়ু সংকটে প্রাণঘাতী তাপপ্রবাহের মধ্যেই বিশ্বের আটটি বড় তেল কোম্পানি মাত্র তিন মাসে ৯০ বিলিয়ন ডলারের বেশি মুনাফা করেছে।

এতে সৌদি আরামকো ও বিপির মতো তেল-গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে পরিবেশগত ক্ষতির দায় নেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরে অর্থ দেওয়ার দাবি নতুন করে জোরালো হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, জুনের শেষ পর্যন্ত তিন মাসে আরামকো, বিপি, শেল, ইকুইনর, টোটালএনার্জিস, এনিই, শেভরন ও এক্সনমোবাইল— এই আট কোম্পানি প্রায় ৯৩ বিলিয়ন ডলার মুনাফা করেছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ শুরুর পর বৈশ্বিক তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি উঠে যাওয়ার পর এটিই ছিল প্রথম পূর্ণ আর্থিক প্রান্তিক (তিন মাস)।

গত বছরের একই সময়ে কোম্পানিগুলোর সম্মিলিত মুনাফা ছিল ৫০ বিলিয়ন ডলারের সামান্য কম। অর্থাৎ এক বছরে তা প্রায় দ্বিগুণ হয়েছে। হিসাব অনুযায়ী, বসন্তের ওই তিন মাসে কোম্পানিগুলো প্রতি মিনিটে ৭ লাখ ডলারের বেশি মুনাফা করেছে।

সবচেয়ে বেশি মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। তাদের ত্রৈমাসিক নিট আয় ৩৪ শতাংশ বেড়ে ৩৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। ইরানি ও হুথি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কোম্পানিটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই মুনাফা হয়েছে।

বিপি মঙ্গলবার এপ্রিল-জুন প্রান্তিকে ৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার মুনাফার কথা জানিয়েছে, যা আগের তিন মাসের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের দ্বিগুণেরও বেশি। শেল প্রায় ৯ দশমিক ৮৪ বিলিয়ন ডলার এবং ইকুইনর ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

যুক্তরাষ্ট্রে শেভরন ১২ দশমিক ২ বিলিয়ন ডলার এবং এক্সনমবিল ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে। দুই কোম্পানির মুনাফা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ থেকে কোম্পানি দুটি ‘অতিরিক্ত অর্থ উপার্জন’ করছে এবং জনগণের জন্য সেই মুনাফা ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

জ্বালানি কোম্পানিগুলোর বিপুল মুনাফার বিপরীতে জলবায়ু সংকটও আরও ভয়াবহ হয়ে উঠেছে। চলতি গ্রীষ্মে ইউরোপে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখা গেছে। মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন ছাড়া এমন তাপপ্রবাহ ‘অসম্ভব’ ছিল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চরম তাপমাত্রায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে শুধু মে ও জুনে যুক্তরাজ্যেই প্রায় ৩ হাজার জন মারা গেছেন।

দক্ষিণ কোরিয়া ও জাপানেও তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলও জুলাইয়ে নজিরবিহীন তাপের মুখে পড়েছে।

জলবায়ু সংকটের কারণে ইউরোপে দীর্ঘ তাপপ্রবাহে মাটি শুকিয়ে গেছে এবং ভয়াবহ খরা দেখা দিয়েছে। এতে ভুট্টা, সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপে অন্তত ৯০ লাখ টন শস্য উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিলিয়ন বিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে। উত্তর আমেরিকায় জুলাইয়ের দাবানলে কয়েক হাজার মানুষের মৃত্যুর সঙ্গেও তাপ ও বায়ুদূষণের সম্পর্ক পাওয়া গেছে।

দক্ষিণ এশিয়ায় জলবায়ু সংকট অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। জুলাইয়ের শুরুতে বাংলাদেশের চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। পাকিস্তান ও ভারতেও বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটেছে। চীনেও ভারী বৃষ্টিপাতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেছেন, বিশ্ব জুড়ে জলবায়ুজনিত দুর্যোগ ‘দুঃস্বপ্নের পর্যায়ে’ পৌঁছেছে। তার মতে, কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সুরক্ষা দেওয়াই এখন জরুরি।

সূত্র : দ্য গার্ডিয়ান 

ইরান যুদ্ধইউরোপে তাপপ্রবাহতেল কোম্পানিউচ্চ মুনাফা
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    advertiseadvertise