Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছর শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৯
ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছর শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ‘মুহাম্মদ’। ২০২৫ সালে এই নামে জন্মনিবন্ধন করা হয়েছে ৫ হাজার ৯৫৭ শিশুর। দ্বিতীয় স্থানে থাকা ‘নোয়া’ নামটি দেওয়া হয়েছে ৪ হাজার ৭৫ শিশুকে। ফলে দুই নামের ব্যবধান প্রায় ১ হাজার ৯০০।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ জন্মনিবন্ধন তথ্য থেকে পাওয়া গেছে এ চিত্র। ২০২৩ সাল থেকে ‘মুহাম্মদ’ ও ‘নোয়া’ যথাক্রমে রয়েছে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে। তবে প্রতিবছরই বাড়ছে দুই নামের ব্যবধান। ২০২৪ সালে এ ব্যবধান ছিল প্রায় ১ হাজার ৫৮০।

ছেলেদের নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিও এবং চতুর্থ স্থানে লুকা। এরপর জনপ্রিয় নামগুলোর মধ্যে রয়েছে অলিভার, আর্থার ও জর্জ।

এই পরিসংখ্যানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই নামের ভিন্ন ইংরেজি বানান আলাদাভাবে গণনা করা হয়েছে। অর্থাৎ ‘মুহাম্মদ’ নামের মুহাম্মদ, মোহাম্মদ ও মোহম্মদ ধরনের ভিন্ন বানান এক নাম হিসেবে বিবেচনা করা হয়নি। শুধু ‘Muhammad’ বানানটিই তালিকার শীর্ষে রয়েছে। ‘Mohammed’ রয়েছে ২০তম এবং ‘Mohammad’ ৫৫তম স্থানে। তিনটি বানান একসঙ্গে বিবেচনা করলে এই নামে নাম রাখা শিশুর সংখ্যা আরও বেশি হবে।

আরও পড়ুন

২৭ বছর পর ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ

১৩ আগস্ট ২০২৬

‘মুহাম্মদ’ নামটির জনপ্রিয়তা অবশ্য নতুন নয়। ১৯৯৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুদের শীর্ষ ১০০ নামের তালিকায় জায়গা করে নেয় নামটি। ২০১৬ সাল থেকে টানা শীর্ষ দশে রয়েছে এটি। ২০২২ সালে দ্বিতীয় স্থানে থাকার পর ২০২৩ সালে প্রথমবারের মতো শীর্ষে ওঠে নামটি। এরপর থেকে আর শীর্ষস্থান হারায়নি।

মেয়েশিশুদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম ‘অলিভিয়া’। ২০২৫ সালে ২ হাজার ৩৮৬ শিশুর নাম রাখা হয়েছে অলিভিয়া। এরপর রয়েছে লিলি, অ্যামেলিয়া, আইলা ও ফ্লোরেন্স।

তবে এই পরিসংখ্যান পুরো যুক্তরাজ্যের নয়। এটি শুধু ইংল্যান্ড ও ওয়েলসে নিবন্ধিত শিশুর নামের হিসাব। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড তাদের জন্মনিবন্ধনের তথ্য আলাদাভাবে প্রকাশ করে।

টানা তিন বছর শীর্ষে থাকার পাশাপাশি দ্বিতীয় স্থানের নামের সঙ্গে ব্যবধানও বাড়ছে। ফলে ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুদের নামের তালিকায় ‘মুহাম্মদ’ আপাতত স্পষ্ট ব্যবধানে প্রথম অবস্থানে রয়েছে।

‘মুহাম্মদ’ নামটির সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের গভীর ধর্মীয় আবেগ ও শ্রদ্ধা। হজরত মুহাম্মদ (সা.) ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল। তাঁর মাধ্যমে মানবজাতির কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছেছে। তাঁর জীবন, শিক্ষা ও আদর্শের ওপর ভিত্তি করেই ইসলামের বিশ্বাস, নৈতিকতা ও জীবনাচারের বড় অংশ গড়ে উঠেছে।

তাঁর প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ হিসেবে বিশ্বের কোটি কোটি মুসলিম পরিবার প্রজন্মের পর প্রজন্ম ছেলেশিশুর নাম ‘মুহাম্মদ’ রেখে আসছে। অনেক পরিবারে এটি একক নাম হিসেবে ব্যবহৃত হয়। আবার অনেকের মূল নামের আগেও ‘মুহাম্মদ’ যুক্ত করার ঐতিহ্য রয়েছে। ফলে ইংল্যান্ড ও ওয়েলসের মতো বহুসাংস্কৃতিক সমাজে নামটির ধারাবাহিক জনপ্রিয়তা শুধু একটি নামের প্রসার নয়, দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক উপস্থিতিরও একটি প্রতিফলন।

ইংল্যান্ড ও ওয়েলসজনপ্রিয় নামমুহাম্মদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!