Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:১৭
বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

ছবি: রয়টার্স

বেশ কয়েক দিন কমার পর বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে বাড়ল দাম।

ওয়েল প্রাইস ডট কমের তথ্য বলছে, আজ সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম  দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৫০ ডলারে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ০৪ ডলারে।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তেহরান জানায়, অননুমোদিত এলাকা দিয়ে পার হচ্ছিল জাহাজটি।

এর পরপরই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা জানায়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর তারা ইরানে হামলা চালিয়েছে।

গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফের হুমকি দেন, যুদ্ধ শেষ করার চুক্তি মেনে না চললে ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। যদিও এর কিছু সময় পর মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোয় পাল্টা হামলা চালায় তেহরান। রবিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

পরে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানালেন, পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আলোচনায় ফিরতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওই কর্মকর্তা জানালেন, মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে।

যুক্তরাষ্ট্রইরানজ্বালানি তেলতেলের দাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise