আগামীর সময়

মধ্যপ্রাচ্যের সংঘাতে ন্যাটোর অংশগ্রহণের সম্ভাবনা নাকচ মহাসচিবের

মধ্যপ্রাচ্যের সংঘাতে ন্যাটোর অংশগ্রহণের সম্ভাবনা নাকচ মহাসচিবের

সংগৃহীত ছবি

ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে জোট হিসেবে ন্যাটোর অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে রুটে বলেছেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাসে যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের সঙ্গে একত্রে’ যা করছে তা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তবে জোট হিসেবে ন্যাটো এতে জড়িত হবে না বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এ বিষয়ে ন্যাটোকে টেনে আনা বা এর অংশ হওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই,’ তবে পৃথক মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সমর্থন দিতে পারে।

    শেয়ার করুন: