Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যন্তর মন্তরে বাধা, রাজপথে জনস্রোত

  • ক্ষোভে ফুঁসছে দিল্লি
নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০
যন্তর মন্তরে বাধা, রাজপথে জনস্রোত

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না পেয়ে ক্ষোভে ফুঁসছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোটের মিছিল ঘিরে দিল্লির রাজপথে জনস্রোত। গতকাল সোমবার রাজধানী দিল্লির রাজনৈতিক ছবিটা কার্যত দুটি সমান্তরাল আন্দোলনের। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে পুলিশের বিধিনিষেধ এবং বিরোধীদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক না হওয়ার মধ্যেই এদিন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের নেতারা পথে নামলেন। তাদের মিছিল ঘিরে কেন্দ্রীয় দিল্লিতে তৈরি হলো বিপুল জমায়েত। রাজপথের প্রতিবাদের পর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশনও দাখিল করলেন বিরোধী নেতৃত্ব।

যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহার করার অনুমতি না পাওয়াই সিজেপির আন্দোলনের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দিল্লি পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দানে বিক্ষোভ ও ধরনার অনুমতি দেওয়া হবে। যন্তর মন্তরকে সে তালিকা থেকে বাদ দেওয়ায় আপত্তি জানিয়েছে সিজেপি। সংগঠনের প্রতিনিধিরা সংসদ মার্গ থানায় বিক্ষোভের জন্য নির্দিষ্ট দিন ও সময় চেয়ে আবেদন করেছেন। পুলিশের জবাবের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তারা। ফলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

এ পরিস্থিতিতে যন্তর মন্তরে বিক্ষোভের অধিকার নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার উদ্যোগও নেয় সিজেপি। কিন্তু জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন গ্রহণ করা হয়নি গতকাল। আজ শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে আদালতের সিদ্ধান্তের দিকেও তাকিয়ে আন্দোলনকারীরা।

অন্যদিকে, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের রাজনৈতিক ও আইনি লড়াই নতুন মাত্রা পেল। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গেসহ বিরোধী নেতারা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তাদের সঙ্গে বৈঠকে সম্মতি দেননি প্রধান বিচারপতি। এরপরই আদালতের আইনিপ্রক্রিয়ায় এগোনোর সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির।

গতকালের মিছিল ঘিরে দিল্লির রাজপথে বিপুল জমায়েত হয়। বিরোধী নেতৃত্বের উপস্থিতিতে মিছিলের সামনের সারিতে ছিল জ্ঞানেশের ইস্তফার দাবি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হন তারা। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের ভোটাধিকার বিপন্ন হয়েছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাম আবার নথিভুক্ত করার সুযোগ রয়েছে।

রাজপথের মিছিলের পর সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী প্রসাদ যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, সুপ্রিয়া সুলে, মহম্মদ বশিরসহ বিরোধী নেতারা।

এখন নজর আদালতের দিকে। একদিকে বিক্ষোভের স্থান নিয়ে প্রশাসনিক বাধা, অন্যদিকে রাজপথে জনসমাবেশ এবং আদালতের দ্বারস্থ হওয়া— গতকাল দিল্লির রাজনীতিতে এই তিনটি ঘটনাই হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।

দিল্লিককরোচ জনতা পার্টিযন্তর মন্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি