দিনে দিনে বড় হচ্ছে ভারতের জেন-জি আন্দোলন। গত সোমবারের
‘চলো সংসদ’ কর্মসূচিতে শুরু হওয়া যন্তর-মন্তর বিক্ষোভের স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে
পড়ছে ভারত জুড়ে।
দিল্লির যন্তর-মন্তর ময়দানের গণ্ডি পেরিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। প্রশ্নফাঁসের প্রতিবাদে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাজধানীতে কড়া নিরাপত্তা, মেট্রোস্টেশন বন্ধ, সংসদে অচলাবস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মধ্যেই বাড়ছে সরকারের ওপর চাপ। আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা...