Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচ আন্দোলন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা, বাতিল দিল্লিগামী ৪৫ ট্রেন

নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২১:১১
ককরোচ আন্দোলন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা, বাতিল দিল্লিগামী ৪৫ ট্রেন

ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আগে রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে যাতায়াতের কথা ছিল—এমন ৪৫টি মেইল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেলওয়ে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে তরুণদের পাশাপাশি ছাত্র সংগঠন ও রাজনৈতিক কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

ভারতীয় রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ অক্টোবর সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত মধ্য দিল্লিতে বিরোধী দলগুলোর পরিকল্পিত বিক্ষোভের কারণে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনসংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর দুপুর ২টার পর যাত্রার সূচি ছিল এবং ১০ অক্টোবর সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি বা হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন সব মেইল ও এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকেই বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় হাওড়া-নয়াদিল্লি ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও রয়েছে।

সম্ভাব্য বড় জমায়েত ও বিক্ষোভকারীদের মিছিলের আশঙ্কায় দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ। তালিকায় রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, পটেল চক, জনপথ, মান্ডি হাউস, আইটিও, সুপ্রিম কোর্ট, কাশ্মীরি গেট, চাঁদনি চক, হৌজ খাস ও আইএনএ-র মতো গুরুত্বপূর্ণ স্টেশন। পরিস্থিতির ওপর নির্ভর করে মেট্রো চলাচলের ব্যবধানও বাড়ানো হতে পারে।

যন্তর মন্তরে শনিবারের সমাবেশের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে অনুমতি না পেলেও কর্মসূচি থেকে সরে আসতে নারাজ আন্দোলনকারীরা। নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।

এ ছাড়া ৯ ও ১০ অক্টোবর দিল্লিতে খুচরা মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রো স্টেশনযন্তর মন্তরজ্ঞানেশ কুমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?