Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আহত ক্যাপ্টেনের পরিবারের পাশে ভারত

নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৭:২৪
আহত ক্যাপ্টেনের পরিবারের পাশে ভারত

স্মিত মচ্ছর

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল এবং দুবাইয়ে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল ই বিষ্ণু বর্ধন রেড্ডি। ক্যাপ্টেনের শারীরিক অবস্থা এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পর্কে পরিবারকে অবহিত করেছেন তারা। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, স্মিতের চিকিৎসা ও আরোগ্যের বিষয়ে ইউএই প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেট। পরিবারকে সব রকম সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন তারা।

বিপদের মুখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন স্মিতের অসাধারণ সাহসিকতার প্রশংসা করেছেন ভারতীয় প্রতিনিধিরা। তার উপস্থিত বুদ্ধি এবং নিঃস্বার্থ উদ্যোগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানেই ঘটে ওই ভয়াবহ ঘটনা। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়ানের প্রায় আড়াই ঘণ্টা পর আচমকাই ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা চালান তার ওমানি সহ-পাইলট। সেই সময় বিমানটি প্রায় ৩৩ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

হামলার পর বিমানটি দ্রুত নীচের দিকে নামতে শুরু করে। মাত্র কয়েক দশ সেকেন্ডের মধ্যে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা হারায় বিমানটি। ককপিটে তখন রক্তাক্ত অবস্থায় লড়াই চালাচ্ছেন স্মিত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থাতেও হামলাকারীকে প্রতিরোধ করেন স্মিত এবং ককপিটের দরজা খোলার সুযোগ করে দেন। এর পর কয়েক জন যাত্রী ও বিমানকর্মী ককপিটে ঢুকে অভিযুক্ত সহ-পাইলটকে কাবু করেন। বিমানের নিয়ন্ত্রণ সামলাতে সাহায্য করেন অন্য এক পাইলটও। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। প্রাণে বেঁচে যান ১৭৪ জন যাত্রী।

ঘটনায় আহত স্মিতকে তাবুকের হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অভিযুক্ত সহ-পাইলটকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে। কেন তিনি এই হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। সৌদি আরব-সহ সংশ্লিষ্ট একাধিক দেশের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

এই ঘটনার পর ক্যাপ্টেন স্মিতের সাহসিকতার প্রশংসা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভারতীয় দূতাবাসও জানিয়েছে, স্মিতের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছেন তারা।

ভারতস্মিত মচ্ছর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে