Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতের ছাত্র আন্দোলনে শূন্যে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৫:৫৩
ভারতের ছাত্র আন্দোলনে শূন্যে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

ছবি: রয়টার্স

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে শূন্যে গুলি চালানোর ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশটিতে ছাত্র ও তরুণদের বিক্ষোভের মধ্যেই এটি ঘটে। এসব বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

শিক্ষার্থী ও অন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শনিবার বিহারের পূর্বাঞ্চলীয় শহর সিওয়ানে দাঙ্গা নিয়ন্ত্রণের পোশাক পরা এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের একটি দলের দিকে দৌড়ে যাচ্ছেন। তার হাতে ছিল একে-৪৭ রাইফেল। তিনি বিক্ষোভকারীদের দিকে অস্ত্র তাক করে অন্তত তিনটি গুলি শূন্যে ছোড়েন। পুলিশও ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশের উপমহাপরিদর্শক কুমার সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কনস্টেবলটি একে-৪৭-এর অপব্যবহার করেছেন। কোনোভাবেই এর যৌক্তিকতা নেই। তারা শিক্ষার্থী ছিল। এমনটি করার কোনো প্রয়োজন ছিল না। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

বিহার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নীলেশ কুমার জানিয়েছেন, এতে কেউ আহত হননি। গোয়েন্দা ইউনিটের এক কনস্টেবলকে ওই রাইফেল দেওয়া হয়েছিল। ইউনিটটি ‘ভয়ংকর ও দুর্ধর্ষ অপরাধীদের’ নিয়ে কাজ করে।

দিল্লিসহ সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে শিক্ষার্থীদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাও রয়েছে। গত ২০ জুলাই রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করা কয়েক হাজার শিক্ষার্থীকে ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়।

গত মে মাসে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেওয়া জাতীয় মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিক্ষোভ শুরু হয়। এর ফলে আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিশ্লেষকেরা বলছেন, এর পাশাপাশি তরুণদের বেকারত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কাও বিক্ষোভের অন্যতম কারণ। বিশেষ করে ভারতের তথ্যপ্রযুক্তি খাতের ব্যাক-অফিসের মতো যেসব কাজের জন্য দেশটি পরিচিত, সেসব চাকরি নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ রয়েছে।

প্রায় পাঁচ সপ্তাহ ধরে ‘যুব ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে তরুণদের বিক্ষোভ চলার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন।

সূত্র: রয়টার্স 

ভারতে বিক্ষোভপুলিশ বরখাস্তছাত্র আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন