Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক মমতার

  • ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা
  • দল ছেড়ে যাওয়া নেতাদের জন্য খুলবে না তৃণমূলের দরজা
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:৫৬
বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক মমতার

কলকাতায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মমতা

দলীয় ভাঙন, বিদ্রোহী শিবিরের পাল্টা সমাবেশ, বিরোধীদের আক্রমণ- এক অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ২১ জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চকে কার্যত ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের রণকৌশল ঘোষণার মঞ্চ হিসেবে ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়ার পাশাপাশি দিল্লিতে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতিও সমর্থনের বার্তা দেন তিনি। একই সঙ্গে দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশে স্পষ্ট জানিয়ে দেন, তাদের জন্য আর তৃণমূলের দরজা খুলবে না।

কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে মঙ্গলবার আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বললেন, ‘বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এখন আরও তীব্র হবে।’

তিনি জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং আন্দোলনকে আরও বিস্তৃত করবেন। প্রয়োজনে দিল্লিতেও গিয়ে বিজেপি-বিরোধী আন্দোলনে শামিল হবেন বলেও ঘোষণা করেন। তার এই মন্তব্য এমন সময়ে এল, যখন দিল্লিতে সিজেপির আন্দোলন, পুলিশি সংঘর্ষ এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে।

বক্তৃতায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করে একাধিক ইস্যু তুলে ধরেন তৃণমূল নেত্রী। দলীয় প্রতীক নিয়ে চলা বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘প্রতীক কেড়ে নেওয়ার চেষ্টা করলেও লড়াই ছাড়ব না। প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।’ এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে।

তবে এদিনের বক্তৃতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল দলত্যাগীদের নিয়ে তার অবস্থান। সাম্প্রতিক সময়ে তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক শিবিরে যাওয়া নেতা-সাংসদদের উদ্দেশে মমতা বলেন, 'যারা যেতে চান, বিজেপিতেই যান। জায়গা খালি হলে সেই জায়গা পূরণ করার জন্য ছাত্র-যুবরা রয়েছে।' আরও কড়া ভাষায় তিনি দাবি করেন, 'যারা চলে গিয়েছেন, তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না।'

পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক দলত্যাগের নেপথ্যে কারা সক্রিয় ছিলেন, সে সম্পর্কেও তার কাছে তথ্য রয়েছে। মমতার এই অবস্থানকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরই প্রকাশ্য সমর্থন হিসেবে দেখছেন। এর আগে অভিষেকও বিদ্রোহীদের আর দলে না নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। মমতা কার্যত সেই অবস্থানেই সিলমোহর দেন। একই সঙ্গে বিদ্রোহীদের উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, তারা যদি বিজেপির রাজনীতি করতে চান, তাহলে প্রকাশ্যেই সেখানে যোগ দেওয়া উচিত।

সভা থেকে ইন্ডিয়া জোটের দলগুলোর প্রতিও ঐক্যের বার্তা দেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি মতভেদ ভুলে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানান।

অন্যদিকে, একই দিনে বিদ্রোহী শিবির থেকেও মমতা ও অভিষেককে তীব্র আক্রমণ করা হয়। প্রবীণ নেতা মদন মিত্র প্রকাশ্যে মমতাকে বিদ্রোহী শিবিরে আসার আহ্বান জানিয়ে দাবি করেন, তাকে কেউ অসম্মান করবে না। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরির পরামর্শও দেন তিনি। এই পাল্টা বার্তা রাজ্যের শাসক শিবিরের অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট করে দিয়েছে।

বিজেপিআন্দোলনমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    advertiseadvertise