Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নিট কেলেঙ্কারি : আত্মহত্যা, বিক্ষোভ, অতঃপর মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:৩৫
নিট কেলেঙ্কারি : আত্মহত্যা, বিক্ষোভ, অতঃপর মন্ত্রীর পদত্যাগ

ফাইল ছবি

ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন পরিণত হয়েছে জাতীয় ইস্যুতে। দুই মাসের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্ন ফাঁসের কারণে আবার পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং সরকারের জবাবদিহি নিয়ে ক্ষোভে ফুঁসছে হাজারো শিক্ষার্থী।

ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলেছে আন্দোলন। রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী করছে বিক্ষোভ। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতা অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে ।

শনিবার আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও উদ্বেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

গত মে মাসে অনুষ্ঠিত নিট পরীক্ষায় ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এলে ফল প্রকাশ স্থগিত করে সরকার। একই সঙ্গে তদন্ত শুরু হয় এবং জুনে আবার পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। এতে লাখো পরীক্ষার্থীকে আবারও প্রস্তুতি নিতে হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুনঃপরীক্ষার সিদ্ধান্তের পর অন্তত কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে তাদের পরিবারের দাবি। পরিবারের সদস্যরা বলছেন, প্রথম পরীক্ষা বাতিল হওয়া এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই তাদের সন্তানদের মানসিকভাবে ভেঙে দেয়।

নয়াদিল্লির আন্দোলনস্থলে রয়টার্সকে শেখ সানা নামের এক শিক্ষার্থীর বাবা শেখ জাফর হোসেন বললেন, তার মেয়েকে মেরে ফেলেছে পুনঃপরীক্ষার ভয়। পরীক্ষার আগের দিন একটি কাগজে ‘আমি দুঃখিত’ লিখে আত্মহত্যা করে ১৯ বছর বয়সী সানা।

রাজস্থান, গুজরাট ও তেলেঙ্গানায় আরও কয়েকজন পরীক্ষার্থীর মৃত্যুকেও পুলিশ আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছে। তবে এসব মৃত্যুর কারণ তদন্তাধীন। আত্মহত্যার সঙ্গে পুনঃপরীক্ষার সম্পর্ক নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

মে মাসের মাঝামাঝি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জানায়, কিছু শিক্ষক ও বেসরকারি কোচিং সেন্টারের এজেন্ট অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহ করেছিল। এ ঘটনায় একজন চিকিৎসকসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দ্রুত বিচার আদালতে মামলা পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে বিরোধী জোট নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গত এক দশকে ১৫০টিরও বেশি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, এটি ভারতের শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থানের সংকট এবং তরুণদের হতাশার বহিঃপ্রকাশ।

ভারতে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের অন্যতম প্রধান পথ নিট পরীক্ষা। কিন্তু সরকারি তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মাত্র ৬ শতাংশ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। ফলে একটি পরীক্ষার ফলাফল লাখো পরিবারের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নিট কেলেঙ্কারিধর্মেন্দ্র প্রধানশিক্ষামন্ত্রীর পদত্যাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব