সরকারবিরোধী পোস্টে কোপ
ইনস্টাগ্রাম নিয়ে সরব অভিজিৎ দীপকেঅভিজিৎ দীপকে
- হাজার হাজার সমালোচনামূলক পোস্ট সরানোর অভিযোগ অভিজিৎ দীপকের
- অস্বীকার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের

অভিজিৎ দীপকে
’সরকারের সমালোচনা করলেই কি সামাজিক মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা?’ ইনস্টাগ্রামে সরকারবিরোধী পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, প্রতিদিন হাজার হাজার সমালোচনামূলক পোস্ট সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে কেন্দ্র। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বুধবার একটি পোস্টে দীপকে অভিযোগ করেন, ইনস্টাগ্রামে সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনামূলক বিষয়বস্তু সরিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। তার বক্তব্যের কেন্দ্রে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা এবং সরকারের সমালোচনা করার অধিকার। বিরোধী মতের কণ্ঠস্বর যদি ধারাবাহিক ভাবে সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়, তা হলে সাধারণ মানুষের কাছে বিকল্প বক্তব্য পৌঁছনোর পথও সংকুচিত হতে পারে,দীপকের অভিযোগের তাৎপর্য সেখানেই।
তবে কেন্দ্রের তরফে এই অভিযোগ মানা হয়নি। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ইনস্টাগ্রাম থেকে নির্দিষ্ট কোনও পোস্ট সরিয়ে দেওয়া কিংবা কোনও অ্যাকাউন্ট বন্ধ বা সীমাবদ্ধ করার জন্য মেটাকে নির্দেশ দেয়নি মন্ত্রক। কোনও পোস্ট সরানো হয়ে থাকলে, তা মেটা নিজেদের নীতিমালা অনুযায়ী করেছে কি না, সেই প্রশ্ন সংস্থাকেই করা উচিত বলে জানিয়েছে সূত্র।
কিন্তু সিজেপির দাবি মন্ত্রকের অস্বীকারেই এই বিতর্কের অবসান হবেনা ।দীপকের অভিযোগের প্রেক্ষিতে পোস্ট সরানোর কারণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত কোন নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে, তা স্পষ্ট হওয়া জরুরি। কারণ দীপকে মনে করেন,সমাজমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক কেবল কোনও একটি রাজনৈতিক সংগঠনের নয়, গণতান্ত্রিক পরিসরে বিরুদ্ধমত প্রকাশের অধিকার নিয়েও



