Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

গণআন্দোলনে রূপ নেবে কি ‘ককরোচ জনতা পার্টি’

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৬:০১
গণআন্দোলনে রূপ নেবে কি ‘ককরোচ জনতা পার্টি’

সংগৃহীত ছবি

মাত্র কয়েক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। মজার ছলে শুরু হওয়া এই অনলাইন রাজনৈতিক প্রচার এখন ভারতের তরুণদের বড় অংশের সমর্থন পাচ্ছে। অনেকেই এটিকে নেপাল ও বাংলাদেশের ছাত্র-যুব আন্দোলনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে এই আন্দোলনও কি বড় রাজনৈতিক গণআন্দোলনের রূপ নেবে?

সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আজ অভিযোগ করেছেন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে। আইনি নির্দেশের কথা বলে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এক্স অ্যাকাউন্ট।

এ বিষয়ে তার ভাষ্য, 'যা হওয়ার ছিল, সেটাই হলো।' যদিও ‘ ককরোচ ইজ ব্যাক’ নামে নতুন অ্যাকাউন্ট খুলে ফের সক্রিয় এই ব্যঙ্গাত্মক আন্দোলন।

সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘আরশোলার মতো’ শব্দ ব্যবহার করেছিলেন। সেই ঘটনার পরই ৩০ বছরের অভিজিৎ দীপক ‘কক্রোচ জনতা পার্টি’র প্রচার শুরু করেন। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ নিয়ে পড়াশোনা করেছেন এবং আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবক ছিলেন।

শুরুতে ব্যঙ্গাত্মক প্রচার হিসেবে দেখা হলেও কয়েক দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় এটি। প্রথমে ৪০ হাজার সদস্য, পরে ১ লাখের বেশি নাম নথিভুক্ত হয়। এখন ইনস্টাগ্রামে এই সংগঠনের অনুসরণকারীর সংখ্যা ১ কোটিরও বেশি। একাধিক রিপোর্ট অনুযায়ী, সিজেপির ফলোয়ার এখন প্রায় ১ কোটি ২০ লাখের কাছাকাছি, যেখানে বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ৮৭ লাখ।

এই ককরোচ জনতা পার্টির সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। এছাড়াও চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা, ফাতিমা সানা শেখ, ঈশা গুপ্ত এবং কৌতুকশিল্পী কুণাল কামরা। তবে সিজেপির ঘোষণাপত্রেও একাধিক রাজনৈতিক দাবি রাখা হয়েছে। যেমন, অবসরের পরে প্রধান বিচারপতিদের রাজ্যসভার আসন না দেওয়া, সংসদে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ এবং দলবদলকারীদের ২০ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করা।

নেপালে ২০২৫ সালের ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়েছিল। বাংলাদেশেও ছাত্র-যুব আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। সেই কারণেই এখন অনেকের নজর ‘ককরোচ জনতা পার্টি’র দিকে। সোশ্যাল মিডিয়ার এই ঝড় শেষ পর্যন্ত শুধুই অনলাইন ট্রেন্ড হয়ে থাকবে, নাকি তা নেপাল ও বাংলাদেশের মতো বড় গণআন্দোলনে রূপ নেবে, এখন সেটিই দেখার।

গণআন্দোলনককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন