Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রেমিকার জন্য যোগ দেন যন্তর মন্তরের বিক্ষোভে!

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৫:৪০
প্রেমিকার জন্য যোগ দেন যন্তর মন্তরের বিক্ষোভে!

সংগৃহীত ছবি

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একজন তরুণের বক্তব্য হঠাৎই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিক্ষোভ, স্লোগান আর রাজনৈতিক দাবিদাওয়ার মাঝেও তার একটি ছোট্ট মন্তব্য নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

বিক্ষোভে উপস্থিত ওই তরুণকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন এই আন্দোলনে যোগ দিয়েছেন। অনেকেই যেখানে বেকারত্ব, পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম বা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে তার উত্তর ছিল একেবারেই ভিন্ন।

তরুণ জানান, তিনি মূলত তার প্রেমিকাকে সমর্থন করতেই জন্তর মন্তরে এসেছেন। জানা গেছে, তার প্রেমিকা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েক বছরে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে তিনি হতাশ ছিলেন। সেই কারণেই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর প্রেমিকার পাশে দাঁড়াতেই তার সঙ্গীও বিক্ষোভস্থলে পৌঁছে যান।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কঠোর আন্দোলন, ককরোচ নেতার হুঙ্কার

০৭ জুন ২০২৬

তরুণের এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু মানুষ প্রশংসা করতে শুরু করেন। অনেকেই তাকে ‘গ্রিন ফ্ল্যাগ বয়ফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, সম্পর্কে এমন সমর্থনই সবচেয়ে বড় বিষয়। আবার কেউ মন্তব্য করেছেন, রাজনীতি নয়, প্রেমিকার পাশে দাঁড়ানোর জন্য বিক্ষোভে আসা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা এই বিক্ষোভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, সাংবাদিক, চাকরিপ্রার্থী এবং অভিভাবকেরা অংশ নেন। পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলনকারীরা সরব হন। তবে বিক্ষোভের নানা রাজনৈতিক দিক নিয়ে আলোচনা চললেও, প্রেমিকার সমর্থনে আন্দোলনে আসা ওই তরুণের মন্তব্যই এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে।

দিল্লিককরোচ জনতা পার্টিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া