Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে নতুন প্রতিরক্ষা ও নৌবাহিনী প্রধান নিয়োগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৪০
ভারতে নতুন প্রতিরক্ষা ও নৌবাহিনী প্রধান নিয়োগ

এন এস রাজা সুব্রামানি (বামে) এবং কৃষ্ণ স্বামীনাথন। ছবি : সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা প্রধান হিসেবে নিযুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ মে চৌহানের মেয়াদ শেষ হবে এবং পরদিন থেকে দায়িত্ব নিবেন রাজা সুব্রামানি। একইসঙ্গে নৌবাহিনী প্রধান পদেও নতুন করে নিয়োগ দিয়েছে দিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রাজা সুব্রামানি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সামরিক পোশাকে তার যাত্রা শুরু করেন এবং ১৯৮৫ সালের ডিসেম্বরে গাড়োয়াল রাইফেলসে কমিশন লাভ করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ব্র্যাকনেলে অবস্থিত জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে যোগদান করেন। পরে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি পার্বত্য এলাকার ব্রিগেড মেজর হিসেবে নিযুক্ত হন। ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পেয়ে তিনি সাম্বায় ১৬৮তম পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন।

সুব্রামানি সেনা সদর দপ্তরে সামরিক গোয়েন্দা বিভাগের উপ-মহাপরিচালক (ডিডিজিএমআই) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে পূর্বাঞ্চলীয় কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) পদে পদোন্নতি লাভ করেন।

২০২৩ সালে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরির স্থলাভিষিক্ত হয়ে সুব্রামানি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এক বছর পর, তিনি সেনাবাহিনীর ৪৭তম ভাইস চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব নেন। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং এখন পর্যন্ত এই পদে রয়েছেন।

এর আগে সুব্রামণি পরম বিশেষ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক এবং বিশেষ সেবা পদক পেয়েছেন।

ভারত পেল নতুন নৌবাহিনী প্রধান

ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে।

স্বামীনাথন ১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যুক্তরাজ্যের শ্রীভেনহামের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, করঞ্জার কলেজ অফ নেভাল ওয়ারফেয়ার এবং ইউনাইটেড স্টেটস নেভাল ওয়ার কলেজের সাবেক ছাত্র।

তিনি ভারত সরকারের অফশোর ডিফেন্স অ্যাডভাইজরি গ্রুপের ফ্ল্যাগ অফিসার এবং অফশোর সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বামীনাথন মুম্বাইয়ে ৪৬তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ এবং দিল্লিতে নৌ সদর দপ্তরে কন্ট্রোলার অফ পার্সোনেল সার্ভিসেস ও চিফ অফ পার্সোনেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে কর্মরত আছেন।

দেশের সেবার স্বীকৃতিস্বরূপ তাকে অতি বিশিষ্ট সেবা পদক ও সেনা পদক দেওয়া হয়েছে।

ভারতপ্রতিরক্ষা প্রধাননৌপ্রধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে